আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না তাসকিনের

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:২০ পিএম

না খেলে টাকা- এই টাকার আবার আছে ভদ্রোচিত একটা নাম- ক্ষতিপূরণ। চলতি বছরে যা দ্বিতীয়বারের মতো পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ। 

শ্রীলংকান প্রিমিয়ার লিগে খেলার অফার পেলেও তাসকিনকে এনওসি দিচ্ছে না বিসিবি। আর এর পেছনে আছে ইনজুরির ভয়। তবে দিনশেষে লসটা টাইগার স্পিডস্টারের। 

আইপিএল, পিএসএলের পর হাতছাড়া হলো আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। বারবার হোচট খাওয়া, বারবার নতুন করে ফিরে আসা- এই যেন তাসকিনের নিয়তি। 

২২ গজে পাওয়া চোট যতটা তাকে ভেঙেছে তিনি নিজেকে তার চেয়েও বেশি মজবুত করেছেন। বাংলার স্পিডস্টার, যার হাতে টাইগারদের পেস ইউনিটের নেতৃত্বভার- তিনি তাসকিন আহমেদ। 

এই মূহুর্তে টাইগার পেসার আবারও আলোচনায়। লংকান প্রিমিয়ার লিগে ডাক পেয়েও খেলা হচ্ছে না। মূলত আপত্তিটা বিসিবির। 

কিছুদিন আগেই তিন মাসের রিহ্যাব শেষে জাতীয় দলে ফেরা তাসকিন আফগানিস্তান সিরিজের পর এখন খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে। 

ইনজুরি প্রবণ তাসকিনের এই ওয়ার্কলোডই দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে। এক মাস পরেই এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। দলের মূল পেসারওকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না বোর্ড। 

তাই তৌহিদ হৃদয়, মিঠুনদের এনওসি দিলেও এলপিএলের জন্য তাসকিনকে অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি। তাসকিনের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিস হওয়া নতুন কিছু না। 

গত বছর আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসে সুযোগ পেয়েও জাতীয় দলের সিরিজ থাকায় খেলেন নি আইপিএল। চলতি বছর পিএসএলেও ডাক পেয়েছিলেন। 

কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেখানেও না বলে দেন তাসকিন। সবশেষ আইপিএলে কলকাতা থেকে অফার পাবার গুঞ্জন ওঠে। 

চারদিকে ছড়িয়ে পরে লোকি ফার্গুসনের ইনজুরিতে তাসকিনকে চায় নাইটরা। কিন্তু দিনশেষে এবারও আইপিএল তাসকিনের জন্য অধরাই থেকে যায়।

ভেতরের খবর তাসকিনকে পেতে সাত ম্যাচের জন্য ৬০ হাজার ডলার অফার করেছিলো ডাম্বুলা অরা। তাসকিনও এনওসির জন্য আবেদন করেছিলেন বিসিবিতে।

কিন্তু ফাইনাল কলে এনওসি না দিলেও তাসকিনকে ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।  লংকান প্রিমিয়ার লিগ খেলতে না পারলেও এখন আফ্রো টি-টেনে তাসকিন আগুন ঝরাচ্ছেন। 

বুলাওয়ে ব্রেভসের হয়ে ৫ ম্যাচে তুলে নিয়েছেন ৬ উইকেট। আছেন বোলার লিস্টে টপ ফাইভে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায় তাসকিন কাটাচ্ছেন দারুণ সময়।


একাত্তর/এআর

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর