আজ বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:৩৯ এএম

শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের মহা উৎসব বিশ্বকাপ ক্রিকেট। অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের ট্রপি তাই ঘুরছে সারা বিশ্ব। তারই অংশ হিসেবে আজ বাংলাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি।

রোববার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছাবে ক্রিকেট বিশ্বকাপের আরাধ্য এই ট্রফি। যার লক্ষে লড়বে বাংলাদেশসহ ১০ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সোমবার পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে বিকেল তিনটায় ট্রফির অফিসিয়াল ফটোশুট হবে। এরপর ট্রফিটি হোটেলে রাখা হবে।

আট আগস্ট ট্রফি সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনীর উদ্দেশে রাখা হবে। সেখানে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের বর্তমান সদস্য, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রাক্তন ক্রিকেটাররা ছবি তোলার সুযোগ পাবেন।

৯ আগস্ট হবে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর শেষদিন। সেদিন বাংলাদেশের সব স্তরের জনগণ ট্রফিটি দেখতে পারবেন। তবে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারা যাবে নির্দিষ্ট দূরত্ব মেনে।

বিসিবি জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো টিকেট প্রয়োজন হবেনা। শেষদিনের বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।

আরও পড়ুন : দীপাবলির দিন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ, সূচি বদলের অনুরোধ

২৭ জুন প্রথমবারের মতো ট্রফিটি জনসম্মুখে আনা হয়। সেদিন ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এরপর শুরু হয় ট্রফির বিশ্বভ্রমণ। যা চলবে চার সেপ্টেম্বর পর্যন্ত। পাঁচ অক্টোবর থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের মহা লড়াই শেষে ১৯ নভেম্বর ট্রফি যাবে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নের হাতে।


একাত্তর/পিএজে

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর