ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, প্রাক-কাউন্সেলিং এবং নিজ নিজ এলাকায় পৌঁছানোর জন্য পরিবহন খরচের আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বুধবার সকালে ইউরোপ থেকে ফেরত আসা ৪৪ বাংলাদেশির মধ্যে একজন নারীও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে তাদের জরুরি খাবার ও যাতায়াত ভাতা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস্থানের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গটি তুলে ধরে শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষে ছিলেন। তবে চলতি বছরের তথ্যানুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা এখন প্রথম সারিতে। এভাবে বিপজ্জনক পথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটছে।

ইউরোপের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন চরম কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে প্রবেশকারীদের আশ্রয়ের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে। ‘যেমন-তেমনভাবে ইউরোপ পৌঁছালেই জীবন বদলে যাবে’—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে অনিয়মিত পথে ইউরোপ যাত্রায় উৎসাহ দিতেন। এ কারণে বিদেশগামীদের ঝুঁকির বিষয়ে সচেতন হওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে যাওয়ার তাগিদ দেন তিনি।

বিমানবন্দর সূত্র জানায়, এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে একইভাবে ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিলো।

অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ চুক্তি সই করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন, যাদের সিংহভাগই সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে এসেছেন। ব্র্যাকের তথ্য অনুযায়ী, ফেরত আসাদের বড়ো অংশ এসেছে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। অনিয়মিত যাত্রা রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এখন বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়াও জোরদার করছে।

একাত্তর/এসি
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে অবস্থান করায় ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আরও ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে...
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিমান কেনার যে কোনো সিদ্ধান্তের ফলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নানা মাত্রায় বৃদ্ধি করতে আগ্রহী পশ্চিম ইউরোপের দেশগুলো। এবারে নতুনভাবে আলোচনা শুরু করতে যাচ্ছে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা নিয়ে।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ মাঙ্কিপক্স প্রতিরোধে বাংলাদেশের সব স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করার পর বন্দরে বন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের...
কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন যুদ্ধ ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে যে অভিশংসন উদ্যোগ নেয়া হয়েছিল, তা মার্কিন প্রতিনিধি ব্যর্থ হয়েছে।...
পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সামাজিক সুরক্ষা...
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। জলবায়ু সম্মেলনে অংশ...
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর