উয়েফার সংক্ষিপ্ত তালিকাতে লিওনেল মেসি

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম

উয়েফা বর্ষসেরা খেলায়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে লিওনেল মেসির নাম। ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচনে সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করেছে উয়েফা।

ইউরোপ ছেড়ে আমেরিকা, পিএসজি ছেড়ে ইন্টার মায়ামি। সব ছাড়লেও ইউরোপ যেনো ছাড়তেই চাচ্ছে না লিওনেল মেসিকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ক্ষুদে জাদুকর। পিএসজিতে নিজের সেরা ফর্মে না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছেন। এবার উয়েফা বর্ষসেরা খেলায়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেলেন মেসি। 

নামটা যখন মেসি তখন বিশ্বের প্রতিটি কোনায় সেটা উচ্চারিত হবে এটাই তো স্বাভাবিক। আগের মৌসুমের পারফরম্যান্সের বিচারে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে জায়গা পেয়েছেন ক্ষুদে জাদুকর।

উয়েফার তিনজনের সে লিস্টে মেসির সাথে আছেন কেভিন ডি ব্রুইনা আর আর্লিং হলান্ড। ৩১ অগাস্ট জানানো হবে বর্ষসেরা ফুটবলারের নাম।

জাতীয় দল আর ক্লাবের হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন লিও। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করা, সেই সাথে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোলসহ করেছেন মোট ৭ গোল। টুর্নামেন্ট সেরাও হয়েছেন। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

পিএসজির নিজের সেরা ফর্মে না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। ফরাসি ক্লাবটা চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নেয় শেষ ষোলো থেকে। ইউরোপ সেরার মঞ্চে মেসি ৭ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি।

মৌসুমে ট্রেবল জয় করেছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর এফএ কাপ জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন কেভিন ডি ব্রুইনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল আর ৩১ অ্যাসিস্ট করেন এই বেলজিয়ান।  চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে গোল করেন দুটি, আর গোল করান ৭টি।

ডি ব্রুইনার সতীর্থ আর্লিং হলান্ডের জন্য মৌসুমটা ছিল স্বপ্নময়৷সিটিতে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে ঝড় তোলেন এই স্ট্রাইকার। লিগে ৩৭ ম্যাচে জালের দেখা পান ৩৬ বার। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে করান ৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে সবোর্চ্চ ১২ গোল করেছেন নরওয়ের এই তারকা, এছাড়াও লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আর দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩৫ গোল হলান্ডের। 


একাত্তর/পিএজে
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর