লঙ্কা প্রিমিয়ার লিগে বি লাভ ক্যান্ডির প্রথম শিরোপা জয়

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম

লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে প্রথমবার শিরোপা জিতেছে বি লাভ ক্যান্ডি। 

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বি লাভ ক্যান্ডি। 

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪৭ রান তোলে কুশাল মেন্ডিসের দল। জবাবে ১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আভিস্কা ফার্নান্দোর উইকেট হারিয়ে চাপে পড়ে ডাম্বুলা। তবে দ্রুত তা সামলে নেন কুশাল মেন্ডিস আর সাদিরা সামারাবিক্রমা। দুজনের জুটি থেকে আসে ৫৭ রান। ৩০ বলে ৩৬ রান করে আউট হয়ে যান সামারাবিক্রমা। ২৩ বলে ২২ রানের ইনিংস খেলে একই ওভারে সাজঘরে ফেরেন কুশলও।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট ১৪৭ রান সংগ্রহ করে ডাম্বুলা। জবাব দিতে নেমে ক্যান্ডির শুরুটা ছিল দারুণ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান তোলে বি লাভ ক্যান্ডি। তবে এরপরই ঘটে ছন্দপতন। ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হয়ে যান হারিস। ৪৪ রানে থামেন মেন্ডিস। 

পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়লেও শেষ পর্যন্ত ম্যাথিউসের ২১ বলে ২৫ রানের ঠাণ্ডা মাথার ইনিংস দলকে এনে দেয় শিরোপার স্বাদ।


একাত্তর/পিএজে

লঙ্কা প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে গেলো সাকিব-লিটনের গল টাইটান্স। বি লাভ ক্যান্ডির কাছে ৩৪ রানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে দলটির।প্রথমে ব্যাট করতে নেমে চান্দিমালের ৩৮ ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর