জলে গেলো পাকিস্তান-ভারত ম্যাচ, তবুও সুপার ফোরে পাকিস্তান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

বহু কাঠখর পুড়িয়ে ভারতের সংগ্রহ যখন দাঁড়ালো ২৬৬ তখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিল বহুদিন পর ইঞ্জুরি থেকে ফিরে আসা জসপ্রিত বুমরার দিকে। তিনি কি এসেই চমক দেখাবেন, নাকি তুমুল ফর্মে থাকা বাবর-রিজওয়ানরা তুলে নেবেন তাদের জয়! তবে এর কোনো কিছু আর দেখা হলো না। 

ঠিক পুরো ব্যাপারটাতে জল ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটে গেলো পাল্লেকেলে। এশিয়া কাপে পাক-ভারতের ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। এতে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিলো। আর এর মধ্য দিয়ে পাকিস্তান চলে গেলে এশিয়া কাপের সুপার ফোরে। 

আবহাওয়ার বার্তা আগেই জানিয়েছিল বৃষ্টিতে ভেসে যেতে পারে পাক-ভারত ম্যাচ। যথারীতি ভারতের ইনিংসে দুই বার হানা দিয়েছিল বৃষ্টি। আর শেষে বৃষ্টির কারণে পাকিস্তানের আর ব্যাট করতে নামাই হলো না। প্যাভিলিয়নের দাঁড়িয়েই দুই দলের খেলোয়াড়দের করমর্দনের মধ্য দিয়ে শেষ হলো হাইভোল্টেজের ম্যাচটি।

পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দেয় ভারত। ইমেজ: ইএসপিএনক্রিকইনফো

ইশান-হার্দিকে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিলো ভারত

ভারতের ইনিংসের শুরুটা যেমন হয়েছিল, তা দেখে মনে হচ্ছিলো এ ম্যাচে ভারতের থলেতে বেশি রান যোগ হবে না। কিন্তু মাঝ পথে এক দুর্দান্ত জুটি গড়ে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। এই জুটির কল্যাণে খাদের কিনারা থেকে মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।

ইনিংস শেষে ইশান ও হার্দিকে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৬৬। তবে ইনিংসের শেষ বল পর্যন্ত মাঠে দাঁড়াতে পারেনি রোহিত বাহিনী। ৪৮ দশমিক পাঁচ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস।

ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া (৮৭)। তিনি ৯০ বল খেলে এক ছয় ও সাত চারে এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ করেন তাকে সঙ্গ দেওয়া ইশান কিষান (৮২)। এই রান তুলতে তার খরচ হয় ৮১ বল। এর মধ্যে দুটি ছয় ও ৯টি চারের মার ছিল। এদিকে রোহিত, বিরাট, শ্রেয়সা এদিন বড় কোনো ভূমিকা রাখতে পারেনি।

এদিন পাকিস্তানের বোলার মধ্যে সবচেয়ে সফল শাহিন আফ্রিদি। তিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। অন্যদিকে কম যাননি নাসিম শাহ, হারিস রউফও। তারা নিয়েছেন তিনটি করে উইকেট।

দুই দফা বৃষ্টি বাগড়ার পর এবার দেখা যাক জল কতদূর গড়ায়। ভারত হয়তো চেয়ে থাকবে দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে ফেরা বুমরা দিকে। আর পাকিস্তানের বাবর, রিজওয়ান, ইফতেখাররা যে ফর্মে আছেন, তারা যদি সঠিক ক্লিকটা করতে পারেন, তবে পাকিস্তানের এই লক্ষ্য টপকে যাওয়া হয়তো সময়ের ব্যাপার।

ইশান কিষান। ইমেজ: ইএসপিএনক্রিকইনফো

ঘুরে দাঁড়ানো কিশানকে ফেরালেন হারিস

পাকিস্তানের পেসারদের একের পর এক আক্রমণে যখন ভারতীয় ব্যাটাররা ধুঁকছিলেন, ঠিক সেই সময় ত্রাতা হয়ে আসেন উইকেট কিপার ব্যাটার ইশাক কিষান। রোহিত, বিরটা, শ্রেয়াসদের বিদায়ের পর হাল ধরেন ইশান-হার্দিক জুটি। এবার খাদের কিনার থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা কিশানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সেই হারিস রউফ। 

৩৮ দশমিক তিন ওভারে হারিসকে লং লেগের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাবর আযমের হাতে ধরা পড়েন তিনি।

প্যাভিলিয়নের ফেরত যাওয়ার আগে ৮১ বলে দুই ছয় ও ৯টি চারে করেছেন ৮২ রান।

এদিকে ইশানের বিদায়ের পরও ক্ষ্যাপাটে মেজাজে ব্যাট চালিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তাকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ রান।

ভারতীয় ওপেনার শুভমন গিল। ইমেজ: ইএসপিএনক্রিকইনফো

ওপেনার গিলকে ফেরালেন হারিস রউফ

দুই দফা বৃষ্টির পর যেন ভারতের ঘাড়ে শনি ভর করেছে। রোহিত, বিরাট, শ্রেয়সের বিদায়ের পর মাটি কামড়ে ক্রিজে ছিলেন ওপেনার শুভমন গিল। শেষ পর্যন্ত হারিস রউফের শিকার হলেন তিনি।

১৪ দশমিক এক ওভারে গিলকে বোল্ড করে সাজঘরে ফেরান হারিস। এর আগে গিল ৩২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে করেন ১০ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন ইশান কিষান (৩১) ও হার্দিক পান্ডিয়া (১০)। আর ভারতের সংগ্রহ ১৯ দশমিক এক ওভারে চার উইকেট হারিয়ে ৯৫ রান।

পাকিস্তানের উদযাপনের শুরুটা করেন শাহিন আফ্রিদি। ইমেজ: ইএসপিএনক্রিকইনফো

বৃষ্টির পর পাকিস্তানের তোপে লণ্ডভণ্ড ভারতীয় টপ অর্ডার

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে ক্যান্ডির আবহাওয়া সেই আভাস আগেই দিয়েছিল।

শনিবার এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। চার দশমিক দুই ওভারেই হানা দেয় বৃষ্টি। ভারতে খাতায় তখন কোনো উইকেট না হারিয়ে ১৫ রান।

বৃষ্টি থামার পর ব্যাট করতে নেমেই ধাক্কা খায় রোহিতের ভারত। শাহিন আফ্রিদির করার এক ইনসুইং ডেলিভারি বুঝে ওঠার আগে উপড়ে যায় রোহিতের অফ স্ট্যাম্প। ২২ বল খেলে দুই বাউন্ডারি হাঁকিয়ে রোহিত করেন ১১ রান। 

এরপর মাঠে আসেন ভারতের স্যানসেশন বিরাট কোহিল। তিনিও নাসিম শাহ ও আফ্রিদিকে দেখে শুনেই খেলছিলেন। তবে এদিন ভাগ্য সহায় হয়নি বিরাটের। সেই শাহিন আফ্রিদির অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাওয়া একটি বলকে আলতো করে থার্ডম্যানে ঠেলে দিতে গিয়ে ইনসাইড এডজড হন বিরাট। ভেঙে যায় তার লেগ স্ট্যাম্প। তখন উচ্ছাসে ফেটে পড়েন বাবর আযমরা। সাত বল খেলে একটি বাউন্ডারির সাহয্যে বিরাট করে চার রান।

শাহিন আফ্রিদির বলে ইনসাইড এজড হয়ে সাজঘরে বিরাট কোহলি। ইমেজ: ইএসপিএনক্রিকইনফো

বিরাটের প্যাভিলিয়নের পথ ধরার পর মাঠে আসেন ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়স আইয়ার। তার ব্যাট চালানে দেখে মনে হচ্ছিলো এ ধাক্কা তিনিই সামলে নেবেন। তবে হলো না। এবার ভারতীয় শিবিরে আঘাত হানলেন আরেক পাক পেসার হারিস রউফ। 

৯ দশমিক পাঁচ ওভারে হারিসের বলে ফখরজামানের হাতে ধরা পড়েন শ্রেয়স। ৯ বল খেলে দুই বাউন্ডারির সাহায্যে তিনি করেন ১৪ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবারও বৃষ্টি বাগড়ায় খেলা সাময়িক স্থগিত রয়েছে। ক্রিজে রয়েছেন ওপেনার শুভমন গিল (৬) ও উইকেট কিপার ব্যাটার ইশান কিষান (২)। আর ভারতের দলীয় সংগ্রহ ১১ দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে ৫১ রান।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর