ভারত পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

এশিয়া কাপে ফাইনাল ছাড়া একমাত্র ম্যাচ হিসেবে ভারত-পাকিস্তানের ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হয়েছে।

সুপার ফোরে রোববার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে। এ হাই ভোল্টেজ ম্যাচটির প্রতি তুমুল আগ্রহ ক্রিকেট প্রেমীদের মাঝে। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও তা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে ক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তারা আরো জানিয়েছে, চেষ্টা করা হবে নির্ধারিত দিনেই ম্যাচটি অনুষ্ঠিত করার। প্রয়োজন হলে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। কোনো কারণে ম্যাচের রিজার্ভ ডে-তে গেলে, নির্ধারিত দিনে যেখান থেকে ম্যাচ আটকে যাবে সেখান থেকেই রিজার্ভ ডে-তে ম্যাচ আবার পুনরায় শুরু হবে।

এবার এশিয়া কাপে কয়েকটি ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ভারত এবং নেপালের ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিলো।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এশিয়া কাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার কলম্বোয় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একাত্তর/পিএজে
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর