১১৭ বল হাতে রেখে জয় তুলে নিলো ভারত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২২ পিএম

পাকিস্তানের দেওয়া ১৯২ রানের টার্গেটে আগ্রাসী ব্যাট চালিয়ে সাত উইকেট এবং ১১৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে ভারত। মূলত এদিন রোহিত শর্মার কাছেই হেরে গেছে পাকিস্তান। শুরু থেকেই তিনি শাহীন আফ্রিদী, হারিস রউফদের যেভাবে তুলোধুনো করছিলেন তাতে মনে হচ্ছিলো ওয়ানডে নয়, যেন টি-টোয়েন্টি খেলছে ভারত। শেষে ৩০ দশমিক তিন ওভারে জয়ে বন্দরে পৌঁছে যায় ভারত। 

শুরুতে দুই দশমিক পাঁচ ওভারে শুভমন গিল ও ৯ দশমিক পাঁচ ওভারে বিরাট কোহলির উইকেট হারায় ভারত। তবে এ দুই মহারথির বিদায়েও কিছু আসেযায়নি। কেননা, কাপ্তান রোহিত শর্মা যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তাতে ১৯২ রানকে শুধুই মনে হচ্ছিলো সময়ের অপেক্ষা।

তবে চলতি বিশ্বকাপে আরেকটি সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন রোহিত। ৬৩ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরে তিনি। রোহিতের ব্যাটিংয়ের সময় বাবর আযমরা আকাশের দিকে তাকিয়ে থেকেছেন ছয় বার। অর্থাৎ তার ইনিংসে ছিল বিশাল বিশাল ছয়টি ছক্কার মার। আর বাউন্ডারি ছিল ছয়টি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেন শ্রেয়স আইয়ার। চলতি বিশ্বকাপে প্রথম ফিফটি তুলেন নেন তিনি। অপরাজিত থাকে ৫৩ রানে। তার সঙ্গে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল ১৯।

পাক বোলারদের মধ্যে শাহীন আফ্রিদী দুটি এবং হাসান আলী একটি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ।

আজকের ম্যাচের মধ্য দিয়ে ভারত তিন ম্যাচে তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। তাদের নেট রানরেট ১.৮২১।

অপরদিকে তিন ম্যাচে পাকিস্তান পেয়েছে দুই জয়। তাদের পয়েন্ট চার, নেট রান রেট -০.১৩৭।

ভারতের পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে ১৯ অক্টোবর পুনেতে। আর ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে পাকিস্তান নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

রোহিত ঝড় থামালেন শাহীন আফ্রিদী

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরও একবার রোহিত ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের উত্তেজনাকর এই ম্যাচে পাক বোলারদের তুলোধুনো করেছেন রোহিত। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে রোহিতের এমন আগ্রাসী ব্যাটিংয়ে গ্যালারিও ছিল উত্তাল।

তবে অবশেষে রোহিত শর্মাকে থামিয়েছেন শাহীন আফ্রিদী। ২১ দশমিক চার ওভারে শাহীনের একটি স্লোয়ারে ভ্যাবাচ্যাক্যা খেয়ে যান রোহিত। বলটি কাভারে ড্রাইভ করতে গিয়ে আগেই ব্যাট চালিয়ে দেন তিনি। ফলে ব্যাটের কানায় বল লেগে তা চলে যায় ইফতেখার আহমেদের হাতে।

আর এর মধ্য দিয়ে শেষ হয় রোহিতের ৬৩ বলে ৮৬ রানের ইনিংস। এর মধ্যে ছিল ছয়টি ছয় ও ছয়টি বাউন্ডারির মার।

অপরদিকে প্রায় ১০০ স্ট্রাইট রেটে রান তুলে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। তিনি ব্যাট করছেন ৩৯ রানে। তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন লোকেশ রাহুল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪ ওভারে ১৬২ রান। শ্রেয়স ৩৯ ও রাহুল তিন রানে ব্যাট করছেন। ইতিমধ্যে প্যাভিলিয়নে ফেরত গেছেন রোহিতসহ শুভমন গিল ও বিরাট কোহলি।

ঝড়ো ফিফটি রোহিতের

শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর আক্রমণ চালিয়ে যাওয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফিফটি তুলে নিয়েছেন। এই রান তুলতে তার খরচ হয়েছে ৩৬ বল। তার মধ্যে চারটি ছয় ও তিনটি বাউন্ডারির মার রয়েছে। শাহীন আফ্রিদী, হারিস রউফদের তুলোধুনো করছে ছাড়ছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫ ওভারে ১১১ রান। রোহিত ৬১ ও শ্রেয়স আইয়ার ১৬ রানে ব্যাট করছেন। ইতিমধ্যে প্যাভিলিয়নে ফেরত গেছেন শুভমন গিল ও বিরাট কোহলি।

গিল-কোহলি সাজঘরে, রোহিতের ব্যাটে ঝড়

পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ভালো শুরু করেছে ভারত। ওপেনার রোহিত শর্মা ও শুভমিল গিল দ্রুতগতিতে রান তুললেও শুরুতে উইকেটের পতন ঘটনা শাহীন আফ্রিদি। দুই দশমিক পাঁচ ওভারে সাদাবের হাতে ধরা পড়েন গিল। ১১ বলে চার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ১৬ রান।

এরপর মাঠে এসে দ্রুত রান তুলতে থাকেন বিরাট কোহলি। কিন্তু ৯ দশমিক পাঁচ ওভারে হাসান আলীর একটি বল পুল করতে গিয়ে লঙ লেগে সার্কেলের ভেতরে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়েন তিনি। ১৮ বলে বিরাট করেন ১৬ রান। এর মধ্যে বাউন্ডারি রয়েছে তিনটি।

অপরদিকে শুরু থেকেই ঝড়ের গতি রান তুলে যাচ্ছেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। ৩২ বলে চার ছয় ও তিন বাউন্ডারিতে তিনি অপরাজিত আছেন ৪৭ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন শ্রেয়স আইয়ার।

৩৬ রানে সাত উইকেট হারালো পাকিস্তান, ভারতের লক্ষ্য ১৯২

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের হতাশ করলো পাকিস্তানের ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও তা ধরে রাখতে পারেনি বাবর আযমের দল। দলীয় ৭৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর বিপদ সামলে নেন বাবর আযম ও মোহাম্মদ রিজওয়ান।

তবে ফিফটির পর বাবর বিদায় নিলে টানা বিপর্যয় শুরু হয়ে পাকিস্তানের।  একে একে প্যাভিলিয়নের পথ ধরেন সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, রিজওয়ান, সাদাব খানরা। বাবরের পর দ্বিতীয় সর্বোচ্চ করেন রিজওয়ান ৪৯। তবে বাবর আযম আউট হওয়ার পর ৩৬ রান করতেই সাতটি উইকেট হারায় পাকিস্তান, যদিও তাদের হাতে আরও সাত ওভার বাকি ছিল। মিডল অর্ডার থেকে লেয়ার অর্ডার পর্যন্ত সাত জন ব্যাটার মিলে করেন ৩২ রান। তাদের মধ্যে হাসান আলী করেছেন ১২ রান। আর ছয় জন দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় ১৯১। অর্থাৎ জিততে হলে ভারতের প্রয়োজন ১৯২ রান।

এদিন বল হাতে ভারতের সব বোলারই উজ্জ্বল ছিলেন। বুমরাহ, সিরাজ, হার্দিক, জাদেজা, কুলদীপ দুটি করে উইকেট নিয়েছেন। 

পাকিস্তানের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে রিজওয়ান

৩২ ওভারে পাকিস্তানের কপালে যখন দুঃখ এঁকে দিলেন কুলদীপ নায়ার, তারপর আরও এক বিপদের মুখে পড়লো বাবর আযমের দল। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়েছে তারা। ৩৩তম ওভারের শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে জসপ্রীত বুমরাহ। রিজওয়ানের আউটের মধ্য দিয়ে শেষ হয় পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের সারি।

তবে এর আগে এক লড়াকু ইনিংস খেলেন রিজওয়ান। যদিও হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। ৬৯ বলে ৪৯ করা রিজওয়ান বাউন্ডারি হাঁকিয়েছেন সাতটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৫ দশমিক দুই ওভারে সাত উইকেট হারিয়ে ১৭০ রান। সাদাব খান ২ এবং মোহাম্মদ নাওয়াজ এক  রানে ব্যাট করছেন।

কুলদীপের জোড়া আঘাত, আবারও বিপদে পাকিস্তান

১২ দশমিক তিন ওভারে দুই ওপেনারকে হারিয়ে যখন পাকিস্তান চাপে, তখন সেই চাপ সামলেন নেন কাপ্তান বাবর ও উইকেট কিপার ব্যাটার রিজওয়ান। ৮২ রানের জুটি গড়ে বাবরের সাজঘরে ফেরত যাবার পর ব্যাট করতে আসেন পাকিস্তানের এই সময়ের সেরা লেফটি সৌদ শাকিল। কিন্তু তার ইনিংসটি বড় হয়নি। বাবর আযম আউট হওয়ার দুই ওভার পরই সাজঘরে ফিরেছেন শাকিল।

৩২ দশমিক দুই ওভারে কুলদীপ নায়ারের এলবিডব্লিউর শিকার হন শাকিল। ১০ বল খেলে তার সংগ্রহ ছয় রান।

কিন্তু ওই ওভারেই যে আরও বড় বিপদ অপেক্ষা করছে তা কে জানতো! ৩২ ওভারের শেষ বলে বোল্ড হন ইফতেখার। লেগ স্ট্যাম্পের বাইরের একই ডেলিভারি হাঁটু গেঁড়ে সুইপ করতে গিয়ে ইফতেখারের হাত ছুঁয়ে স্ট্যাম্প উপড়ে যায়। চার বল খেলে চার রান সংগ্রহ করেন ইতেখার আহমেদ। ১৬২ থেকে ১৬৪ রানে যেতে পাকিস্তান হারায় দুই উইকেট।

ধাক্কা সামলে জুটি গড়ার পর বাবরকে ফেরালেন সিরাজ

১২ ওভারে দুই উইকেট হারানো পাকিস্তানকে সামলেন নেন কাপ্তান বাবর আযম ও উইকেট কিপার ব্যাটার রিজওয়ান। এই ম্যাচের মধ্য দিয়ে রানে ফিরেছেন বাবর। তবে রিজওয়ানের সঙ্গে ৮২ রানের জুটি গড়ার পর ২৯ দশমিক চার ওভারে সেই জুটি ভাঙেন সিরাজ। বাবরকে বোল্ড করেন তিনি।

এদিন বাবর ৫৮ বলে সংগ্রহ করেছেন ৫০ রান। তার মধ্যে বাউন্ডারি রয়েছে সাতটি। অপরদিকে নিয়মিত রানের চাকা ঘুরিয়ে যাচ্ছেন রিজওয়ান। তাকে সঙ্গ দিচ্ছে সৌদ শাকিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩১ দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৯ রান। রিজওয়ান ৪৭ এবং শাকিল ৪ রানে ব্যাট করছেন। 

দুই উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাবর আজমরা।

শুরু থেকেই ভারতের বোলারদের উপর চড়াও হন দুই পাক ওপেনার ইমামুল হক ও আবদুল্লাহ শফিক।

তবে দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। সিরাজের বলে ফিরে যান শফিক। ২৪ বলে করেন ২০ রান। 

শফিকের পর ফিরে যান আরেক ওপেনার ইমামুল হক। ৩৮ বলে ৩৬ রান করেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৭৫/২ (১৪ ওভার)

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। 

ডেঙ্গু হওয়ার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামেননি শুভমান গিল। তবে আজই বিশ্বকাপ অভিষেক হচ্ছে ভারতীয় এ ওপেনারের। পাকিস্তানের বিপক্ষে ইশান কিষাণের পরিবর্তে দলে আছেন তিনি। 

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এক্ষেত্রে এগিয়ে আছে বাবর আজমরা। ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান, অন্যদিকে ভারত জিতেছে ৫৬টি ম্যাচে। ড্র হয়েছে ৫টি ম্যাচে। 

তবে ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দু'দলের সাতবারের লড়াইয়ে সাতবারই জিতেছে টিম ইন্ডিয়া। এবারও ভারত সুপার ফর্মে। দাপট দেখিয়ে জিতেছে প্রথম দুই ম্যাচ। 

এদিকে, আগের সব পরিসংখ্যান বদলে ভারতের মাটিতে ওদেরই হারাতে চায় বাবর আজমের দল।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

একাত্তর/আরবিএস/এসি
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর