রোনালদো-ব্রোজাভিচ নৈপুণ্যে আল নাসরের জয়

আপডেট : ১০ মে ২০২৪, ০৯:৪৭ এএম

আগামী মাসে ইউরোর আগে আবারও সেরা ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে আল ওয়েহদের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এবার আল আকদুদের বিপক্ষেও পেলেন গোলের দেখা।

বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল আকদুদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। জোড়া গোলে জয়ের নায়ক দলের ক্রোয়েশিয়ান মার্সেলো ব্রোজাভিচ। অন্য গোলটি করেন রোনালদো।

আকদুদের দুই গোলদাতা হাসান আল হাবিব ও স্যাভিয়র গডউইন। প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় নাসের। ৭ম মিনিটে গডউইনের করা গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চলতি লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপারস্টারের এটি ৩৩ তম গোল। 

প্রথমার্ধে আধিপত্য দেখালেও আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস কাস্ত্রের দল। বিরতির পর চাপে থাকা আকদুদ ১০ মিনিটের ব্যবধান দুই গোল শোধ করে দারুণভাবে ম্যাচে ফেরে। সমতায় শেষ হতে যাওয়া ম্যাচে নাসেরের জয় নিশ্চিত হয়, যোগ করা সময়ে মার্সেলো ব্রোজাভিচের করা দ্বিতীয় গোলে। ৩১ ম্যাচে ২৪ জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর।

আরবিএস
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর