ফিজদের নখদন্তহীন বানিয়ে ভারতের বড় জয়

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সাত উইকেটে হারালো ভারত। মামুলি লক্ষে খেলতে নেমে টাইগার বোলারদের নখদন্তহীন বানিয়ে সহজেই জয় তুলে নেয় সুরিয়া বাহিনী।

ভারতের ইনিংসের শুরুতেই ১০ এর ওপরে রান তুলতে থাকেন ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তবে দ্বিতীয় ওভারে রান আউটে কাটা পড়েন অভিষেক। তা না হলে এই ম্যাচ ১০ ওভারের বেশি গড়াতো কি না সন্দেহ ছিল। তার স্ট্রাইক রেট ছিল ২২৮।

এরপর সুরিয়া, হার্দিকরা এসেও ২০০ স্ট্রাইক রেটের ওপরে রান তুলতে থাকেন। শেষে নিতেশ রেড্ডি ১৬ ও হার্দিক ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর ও মিরাজ।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

একাত্তর/এসি
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর