হৃদয়ের সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির ওপর ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২২৯ রানের লক্ষ‍্য দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৮.৩ ওভারে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ঠিক সেই সময় দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টিম বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতা না খুলেই মোহাম্মদ শামির ওভারে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে ধরা পড়েন সৌম্য । তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে হতাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সৌম্যের পথ ধরেই ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। 

২ রানে ২ উইকেট হারানোর পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন তানজিদ তামিম। তবে চারে নেমে ব্যর্থ হন মিরাজও। শামির ওভারে স্লিপে শুবমান গিলের হাতে ধরা পড়েন মিরাজ। সাজঘরে ফেরার আগে ১০ বলে ৫ রান করেছেন তিনি।

এদিকে অষ্টম ওভারে অক্ষর প্যাটেলের বল খেলতে গিয়ে বিপাকে পড়েন তামিম। অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য টার্ন করে বের হয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তিনি। কিন্তু ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় রাহুলের হাতে। ২৫ বলে ২৫ রান করেছেন এই ওপেনার।

এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু প্রথম বলেই ডিফেন্স করতে গিয়ে রাহুলের হাতে ক্যাচ তুলে দেন তিনি, গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে। 

এরপর হৃদয়-জাকের জুটি দলের হাল ধরেন। এই জুটিতে আসে ১৫৪ রান। দলীয় ১৯৮ রানের মাথায় শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৮ রানে ফিরে যান জাকের আলী।

এরপর ১৮ রান করে দলীয় ২১৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান রিশাদ হোসেন। হর্ষিত রানারি বলে হার্দিক পান্ডিয়া হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অন্যদিকে শামির বলে বোল্ড হয়ে শূন্য হাতে ফিরে যান তানজিম হাসান। 

শেষ পর্যন্ত তাসকিনকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান তাওহীদ হৃদয়। ইনিংসের ৪৯ তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি তুলে নেন এই মিডল অর্ডার ব্যাটার। ১১৪ বলে সেঞ্চুরি করার পথে ছয়টি ৪ ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 

অন্যদিকে ৩ বলে কোনো রান তুলতে পারেননি তাসকিন। শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে শামির পঞ্চম শিকার হন তিনি।

ইনিংসের শেষ ওভারে স্ট্রাইক প্রান্তে আসেন হৃদয়। প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে শামির হাতে ক্যাচ তুলে দেন হৃদয়। শেষ পর্যন্ত ১১৮ বলে ১০০ রানে মাঠ ছাড়তে হয় তাওহীদ হৃদয়কে। আর ৪৯.৪ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২৮ রানে।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে সেবার যাত্রা শুরু করেছিলো তারা। তবে শেষ ১৮ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ১০ ম্যাচ খেলেও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও মোহাম্মদ সামি।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর