এশিয়া কাপের আগে ‘এ’ দলের ওপর নজর বিসিবির

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের ওপর বিশেষ নজরে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ‘এ’ দলের পারফরমেন্স সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ঘোষিত দলে বড় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

শনিবার (২ আগস্ট) ফাহিম বলেন, এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন। তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করছে। আমি নিশ্চিত নই তবে এক বা দু’টি নাম এশিয়া কাপের দলে থাকতে পারে।

ফাহিম জানান, ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের খুঁজে বের করতে হাই পারফরমেন্স ক্যাম্পের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, আমরা ভবিষ্যৎ খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আশা করি, এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।

ফাহিমের মতে, যেকোনো টুর্নামেন্টের জন্য নির্বাচকরা একটি মূল দল পরিকল্পনায় রাখলেও, দুর্দান্ত পারফরমেন্সের কারণে যেকেউ শেষ মুহূর্তে দলে সুযোগ পেতে পারেন।

আগামী ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় তিন দলের সাথে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ঐ সিরিজে অন্য তিন দল হল- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের একটি দল, নেপাল জাতীয় দল ও পাকিস্তান ‘এ’ দল।

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক এবং কোচ ফাহিম বলেন, যেকোনো দুর্দান্ত পারফরমেন্স সহজে নজরে পড়ে না। নির্বাচকরা অবশ্যই এটি লক্ষ্য করবেন। এই মুহূর্তে, তাদের অবশ্যই মনে আছে, এশিয়া কাপের জন্য জাতীয় দল কেমন হবে।

তিনি বলেন, যদি কেউ বিবেচনাধীন থাকে, তাহলে সেটা তাদের চিন্তা-ভাবনার মধ্যে আছে। কোন কিছু উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই মুহূর্তে কেউ যদি ‘এ’ দলের টুর্নামেন্টে ভাল পারফর্ম করে তাহলে স্বাভাবিকভাবে তাদের আগ্রহ থাকবে।

এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে হংকং, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।

একাত্তর/আরএ
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্য ও অগ্রযাত্রার পেছনের আলো ঝলমলে গল্পের পাশাপাশি বারবার সামনে চলে আসে তাদের মাঠের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক...
জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম- দেশের নারী ক্রিকেটের প্রতিটি স্তরে স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চলে আসছে লাগামহীন যৌন হয়রানি। সম্প্রতি অনুসন্ধানী নিউজরুম পোর্টাল ‘দ্য...
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে দেশের ক্রিকেটের এক সময়ের ‘পোস্টার বয়’ মোহাম্মদ আশরাফুলকে। তবে তাঁকে বরখাস্ত করা হয়নি, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে এই তারিখটি আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল ও ভাস্মর হয়ে আছে।
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশালীন আচরণ এবং সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার...
আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর