হার দিয়ে বাছাই পর্ব শেষ করলো ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে, তাই বাছাই পর্বের শেষ ম্যাচটায় বিশেষ কোন গুরুত্ব দিতে চাইলো না আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলই লাতিন অঞ্চলের বাছাই পর্বের শেষটাকে নিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষা হিসাবে। তবে এতে সফল হয়নি কোন দলই। বরং হার দিয়েই বাছাই শেষ করলো সেলেসাও এবং আলবেসেলেস্তারা। বলিভিয়ার কাছে ব্রাজিল আর ইকুয়েডরের কাছে হেরেছে আর্জেন্টিনা। কাকতালীয় হলেও, দুই দলই হেরেছে এক শূন্য গোলে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে বলিভিয়ার মাঠে খেলা যে কোন দলের জন্যই চ্যালেঞ্জের। সেটি জেনেও বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়ামে আতিথ্য নিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নাস্তানাবুদ হতে হয়নি সেলেসাওদের। কিন্তু বলিভিয়ার কাছে ১-০ গোলের হারের তেতো স্বাদ হজম করে ফিরেছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা, তার অধীনের ব্রাজিলের এটি প্রথম হারও।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বলিভিয়া। তাতে চাপে পড়ে যায় ব্রাজিল। আগের ম্যাচে চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে কয়েকজন ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তাতে খেলার ছন্দটা হারিয়ে ফেলে ব্রাজিল। তার ওপর যোগ হয় উচ্চতাজনিত অস্বস্তি। অক্সিজেনের স্বল্পতায় মাঠের লড়াইয়ে চেনারূপে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বলিভিয়া। এ জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার টিকিট পেয়েছে তারা। তাই তো ম্যাচ শেষে বাঁধ ভাঙা খুশির জোয়ারে ভেসে যাচ্ছিলেন দলটির ফুটবলাররা। প্লে-অফে জিততে পারলে বলিভিয়া খেলতে পারবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

অন্যদিকে, লাতিনের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাও। মেসিকে বিশ্রামে দিয়েছেন কোচ স্কালোনি। গুয়াইয়াকিলে মেসিবিহীন ম্যাচে অনেক কিছুই ঘটেছে। দুই লাল কার্ড আর পেনাল্টির ম্যাচে হারের তেতো স্বাদ হজম করেছে আর্জেন্টিনা।

গত ম্যাচের আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন এনেন স্কালোনি। ৩১ মিনিটে অধিনায়ক নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সব হিসাব নিকাশ গড়বড় হয়ে যায়।

প্রথমার্ধের ইনজুরি টাইমের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডর ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার গোলে হার মানে আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখেন স্বাগতিক ইকুয়েডরের মইজেসে ক্যাইসেদোও।

এআরএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর