বাংলাদেশের সামনে হংকংয়ের ১৪৪ রানের চ্যালেঞ্জ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম

এশিয়া কাপে ‘বি’ গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করেছে হংকং। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান হংকংয়ের। আগেরটি ছিলো ৮ উইকেটে ১১৪ রান।   

বৃহস্পতিবার আবু ধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রাথকে ৪ রানে শিকার করেন তিনি।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেটে ২৩ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলি ও বাবর হায়াত। এই জুটি বড় হওয়ার আগে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। বাবরকে ১৪ রানে বোল্ড করেন তানজিম।

৩০ রানে ২ উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন জিশান ও নিজাকাত খান। বলের সাথে পাল্লা দিয়ে ৪১ বলে ৪১ রান যোগ করেন তারা। উইকেটে সেট হয়ে ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে মুস্তাফিজের দারুণ ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন জিশান।

১২তম ওভারে দলীয় ৭১ রানে জিশান ফেরার পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৫তম ওভারেই ১শ পেয়ে যায় হংকং। নিজাকাত ও মুর্তাজা জুটিতে ১৭ ওভার শেষে হংকংয়ের রান ১১৭-এ পৌঁছে যায়।

১৮তম ওভারের প্রথম বলে রানআউট হন মুর্তাজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন তিনি। নিজাকাতের সাথে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন মুর্তাজা।

ইনিংসে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে হংকং। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত।

বল হাতে বাংলাদেশের তাসকিন, তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।

আরবিএস
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর