শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। 

নুরুল হাসান ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিলো লঙ্কানরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ বারের দেখায় বাংলাদেশ ৮ বার এবং শ্রীলঙ্কা ১৩ বার জয় পেয়েছে। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। 

তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লঙ্কানরা। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, সাইফ হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা ও নুয়ান থুসারা।

আরবিএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর