৯ রানে ৬ উইকেট হারিয়ে নাটকীয় জয় বাংলাদেশের

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম

১৫২ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই রান ১০৯। এরপর জাদুর ঝাঁপি মেলে ধরেন রাশিদ। ১০৯ রান থেকে ১১৮ রান পর্যন্ত বাংলাদেশ দল হারিয়ে বসে ৬ উইকেট।

তবে শেষমেষ নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে! পুরো ম্যাচই যেনো ছিলো নাটকীয়তায় মোড়া।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজাহতে বাংলাদেশের বোলাররা আফগানদের আটকে রাখে ১৫১ রানে।

 টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুর পাওয়ার প্লের মধ্যে চার উইকেট হারায়। নাসুম আহমেদের হাত ধরে উদ্বোধনী জুটি ভাঙার পর ৪০ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। এসময় সর্বোচ্চ ১৫ রান করেন জাদরান। তানজিম সাকিবের হাতে আউট হন অটল (১০ রান)। ডারউইশ রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হন এবং মোহাম্মদ ইশাক মাত্র ১ রান করে ফেরেন।

ম্যাচের ১৮তম ওভারের প্রথম চার বলেই মোহাম্মদ নবি তিনটি ছক্কা মেরেছিলেন। এরপর তাসকিন আহমেদের পঞ্চম বলটি পিঠিয়ে দিচ্ছিলেন, কিন্তু বলটি উঠে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়ে। নবি আউট হওয়ার আগে আফগানিস্তান ১২৫ রানের দিকে গিয়েছিল এবং তারা সম্ভবত ১৬০ রানের আশায় ছিল। তবে তার পরের ব্যাটসম্যানরা কোনো বড়ো অবদান রাখতে পারলো না, ফলে দল ১৫১ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে তানজিদ তামিম আর পারভেজ ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই আসে শতরান।

শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ বলে ৪৩ রান, হাতে সবকটি উইকেট। সহজ জয়ের অপেক্ষায় সবাই। তবে দলটা যখন বাংলাদেশ, কিছুটা নাটকীয় না হলে জমে কিভাবে!  ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে সহজ ম্যাচ থেকে প্রায় ছিটকে যাচ্ছিলো টাইগাররা।

এরপর নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের ব্যাটে কোনো রকমে রক্ষা। শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (ইব্রাহিম ১৫, আটাল ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইসহাক ১, ওমারজাই ১৮, নাবি ৩৮, আশরাফ ১৭*, রাশিদ ৪, নুর ৬; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, তানজিম ৪-০-৩৪-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)।

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (তানজিদ ৫১, পারভেজ ৫৪, সাইফ ০, জাকের ৬, শামীম ০, সোহান ২৩*, তানজিম ০, রিশাদ ১৪*; ফারিদ ৩-০-২৬-১, ওমারজাই ২.৪-০-৩২-০, নাবি ৩-০-২৭-০, রাশিদ ৪-০-১৮-৪, নুর ৪-০-২১-১, আশরাফ ২-০-২৫-০)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন।

একাত্তর/আরএ
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর