লঙ্কার অনুরোধে বর্জন থেকে ‘ইউ-টার্ন’ নিতে পারে পাকিস্তান!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের বিষয়ে শ্রীলঙ্কার অনুরোধ পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও তাদের সরকারের সঙ্গে পরামর্শ করবে বলে জানা গেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনেই এই উদ্যোগ।

পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিরুদ্ধে খেলতে নিষেধাজ্ঞা জারি করেছে।

বাণিজ্যিক দিক থেকে এটি আইসিসি ও সম্প্রচারকারী সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় ম্যাচ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পিসিবিকে একটি ইমেইল পাঠায়। সেখানে তারা জানায়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি না হলে, এসএলসি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। এছাড়া ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের ভাবমূর্তিও দেশটিতে ক্ষুণ্ণ হবে।

আসরে পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো এবং পাল্লেকেলেতে খেলবে। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার জানায়, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সরকার ও ক্রিকেটীয়, উভয় পর্যায়ে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাই শ্রীলঙ্কান বোর্ডের ইমেইলটিকে উপেক্ষা করা সম্ভব নয়।

সূত্রটি আরও যোগ করে, শ্রীলঙ্কান বোর্ড সভাপতি শাম্মি সিলভা সরাসরি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, এই মুহূর্তে শ্রীলঙ্কার জন্য পাকিস্তানের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ না হলে শ্রীলঙ্কান বোর্ড গেট মানি (টিকিট বিক্রি) এবং হসপিটালিটি সেলস থেকে প্রাপ্ত অতিরিক্ত রাজস্ব হারাবে।

সূত্রমতে, মহসিন নাকভি তার প্রতিপক্ষ শাম্মি সিলভাকে আশ্বস্ত করেছেন যে তিনি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। এর আগে গণমাধ্যমে পাকিস্তান এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে যে খবর এসেছিল, তা সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

সূত্রটি জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুক্রবার থেকে দেশের বাইরে আছেন এবং শনিবারই তার ফেরার কথা। তিনি ভারত ম্যাচ বয়কট বন্ধের ব্যাপারে শ্রীলঙ্কার ইমেইলটি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। আশা করা হচ্ছে, আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যখন শ্রীলঙ্কার কিছু ক্রিকেটার সফর মাঝপথে রেখে দেশে ফিরতে চেয়েছিলেন, তখন শ্রীলঙ্কা সরকার শক্তভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। শুধু বোর্ড নয়, শ্রীলঙ্কা সরকার সরাসরি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিল যেন তারা সাদা বলের সিরিজটি শেষ করে তবেই দেশে ফিরে আসে। সূত্র: এনডিটিভি

এআরএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর