সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করেছে সফরকারী অস্ট্রেলিয়া। ৫২ বলে অনবদ্য ৮৯ রান করেন ম্যাট রেনশ। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। 

শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে উদ্বোধনী জুটিতে ১৭ বলে ৩০ রান তুলে বিচ্ছিন্ন হন জশ ইংলিশ ও অধিনায়ক মিচেল মার্শ।

১টি করে চার-ছক্কায় ৬ বলে ১১ রান করে বাংলাদেশ স্পিনার নাসুম আহমেদের বলে লেগ বিফোর আউট হন ইংলিশ।

তিন নম্বরে ১ রানের বেশি করতে পারেনি কুপার কনোলি। বাংলাদেশ পেসার নাহিদ রানার বলে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি।

পাওয়ার প্লের শেষ বলে সাজঘরের পথ ধরেন ৩টি চারে ১৯ বলে ২০ রান করা মার্শ। বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের বলে সাইফের দ্বিতীয় ক্যাচে পরিণত হন অসি দলনেতা।

৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এ অবস্থায় বাংলাদেশ বোলারদের সামনে চড়াও হন ম্যাট রেনশ ও টিম ডেভিড। ২৭ বলে জুটিতে পঞ্চাশ পূর্ণ করে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করেন তারা।

মারমুখী মেজাজ ধরে রেখে ২৯ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন রেনশ।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ পেসার আব্দুল গাফফার সাকলাইনের প্রথম শিকার হন ডেভিড। ২ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। রেনশর সাথে ৫০ বলে ৯৭ রানের জুটি গড়েন ডেভিড।

দলীয় ১৪১ রানে ডেভিড ফেরার পর ক্রিজে আসেন নিখিল চৌধুরি। ৮ রান করে নাসুমের বলে লেগ বিফোর আউট হন তিনি।

এরপর ষষ্ঠ উইকেটে ২৪ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়াকে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ এনে দেন রেনশ ও জোয়েল ডেভিস।

৪টি চার ও ৫টি ছক্কায় ৫২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রান তুলে অপরাজিত থাকেন রেনশ। ১ ছক্কায় ৮ বলে ১৩ রানের অনবদ্য ইনিংস খেলে ডেভিস।

বাংলাদেশের নাসুম ২টি, সাকলাইন-রানা ও মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

আরবিএস
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাটার ও স্লোয়ারের জাদুতে ব্যাটসম্যানদের নাচানো বাংলাদেশি পেস বোলিংয়ের বরপুত্র মুস্তাফিজুর রহমান এবার মাতাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি...
প্রথম দুই দিনে বৃষ্টির ঘ্যানঘ্যানে বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার! প্রতিকূল আবহাওয়া আর ভেজা মাঠ দেখে মনে হচ্ছিল, পোর্ট এলিজাবেথ টেস্ট বুঝি ড্রয়ের খাতাতেই নাম লেখাতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের বাইশ...
ক্রিকেটের লাল বলের বাইশ গজে দীর্ঘ ১৪৯ বছরের ইতিহাস নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার গতির দানব মিচেল স্টার্ক! বাঁহাতি পেসের বিষাক্ত সুইং আর গতি দিয়ে বহু আগে থেকেই ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরানো ৩৬...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর