শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে ফেরেন ওপেনার কারুনারত্নে। তাসকিন আহমেদের বলে বোল্ড হন এ লঙ্কান ওপেনার।

১৩ বলে ১৪ রান করে শরিফুলের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরে যান পাথুম নিশাঙ্কা। ১৫ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। এরপর কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ম্যান্ডিসকে পাঁচ রানের বেশি করতে দেননি অধিনায়ক সাকিব। সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে যান মেন্ডিস।

ক্রিজে এখন সামারাবিক্রমার সাথে আছেন চরিত আসালাঙ্কা। শ্রীলঙ্কা আর কতদূর যেতে পারে এটাই এখন দেখার অপেক্ষা। 

এর আগে নাজমুল হোসেন শান্ত একা লড়াই করেন বাংলাদেশের হয়ে। শান্তর ব্যাটে চড়ে ৪২ ওভার চার বলে মাত্র ১৬৪ রান করে বাংলাদেশ। 

একাত্তর/পিএজে
২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দিয়ে বিশ্বকে চমকে দেয়ার বিশাল স্বপ্ন দেখছিলো সৌদি আরব। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তাপ আর হুথির ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আপাতত সেই ফুটবল উৎসবের ঢোল থামিয়ে দিতে বাধ্য...
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও বিপ্লবের স্মরণে দেশজুড়ে...
স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে এই তারিখটি আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল ও ভাস্মর হয়ে আছে।
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশালীন আচরণ এবং সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর