আফ্রিদিকে পেছনে ফেললেন রোহিত শর্মা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পিএম

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে পেছনে ফেললেন রোহিত শর্মা। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ছয়ের রেকর্ড এখন রোহিতের দখলে।

এশিয়া কাপের তিন ম্যাচে দুটি ফিফটি তুলে নিয়েছেন রোহিত। দলের ইনিংস গড়ায়ও রেখেছেন অবদান। একই সঙ্গে এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও নিজের দখলে নিয়েছেন।

সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন রোহিত। আর তাতেই শহীদ আফ্রিদির ২৬ ছয়ের রেকর্ড ভাঙেন ভারতীয় অধিনায়ক।

এই ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ২৮ ছক্কা ভারতীয় ওপেনারের। ওডিআই ফরম্যাটের এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাকিয়েছেন সাবেক লঙ্কান ব্যাটার সনাথ জয়সুরিয়া। ২৩ ছয় আছে তার দখলে।

একাত্তর/আরএ
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর