ছক্কার ৩০০ ক্লাবের নতুন সদস্য রোহিত শর্মা!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম

বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি পালক যুক্ত করেছেন। ভারতীয় ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হিসাবে ছক্কা মারার ৩০০ মাইলফলক স্পর্শ করেছেন।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপ  ম্যাচে রোহিতকে দারুণ ফর্মে দেখা গেছে। তিনি তার ইনিংসের চতুর্থ ছক্কায় মাইলফলকটি ছুঁয়ে ফেলেন। এতে ওয়ানডেতে ছক্কার ৩০০ ক্লাবে রোহিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির সঙ্গী হলেন।

শহীদ আফ্রিদির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৫১টি ছক্কা। আর গেইল হাঁকিয়েছেন ৩৩১টি। আর রোহিতের চেয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর। তার ব্যাট থেকে এসেছে ২২৯টি ছক্কা।

এর আগে, শনিবার ভারত হাই-ভোল্টেজ বিশ্বকাপ লড়াইয়ে ভারত পাকিস্তানকে মাত্র ১৯১  রানে অলআউট করে দেয়। শুরুতে ভালো করলেও পাকিস্তান শেষ আট উইকেট মাত্র ৩৬ রানে হারায়। অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৫০ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৪৯। বাকিরা সবাই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।

মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নিলে পাকিস্তান দুই উইকেটে ১৫৫ রান থেকে মাত্র ৪২.৫ ওভারে অলআউট হয়ে যায়। জবাবে ৩০.৩ ওভারে তিন উইকেটে ১৯২ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ভারত।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর