বিপিএল সেরার আলোচনায় সাকিব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম

তবে কী সাকিব আল হাসানই চলতি বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন? এখন পর্যন্ত তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন।

প্লে-অফের চারটা স্পটের তিনটাই ঠিক হয়ে গেছে, শেষ দল হবে কোনটা? চট্টগ্রাম পর্ব শেষে সেরা ব্যাটসম্যান এবং বোলার কে?

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। দুইয়ে রংপুরের চেয়ে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই তিন দলই নিশ্চিত করেছে প্লে অফ। বরিশালের পয়েন্ট ১২, খুলনার ১০। খুলনার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কেবল কাগজে-কলমে। দুই দলেরই ম্যাচ বাকি আছে ১টি করে। নেট রানরেটেও খুলনা বরিশালের চেয়ে অনেকটাই পিছিয়ে।

আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোর টোটাল ইমপ্যাক্ট লিস্টে বাকিদের সাথে সাথে সাকিবের বিস্তর ব্যবধান। সেরা তিনের তালিকায় আছে শরীফুল আর শেখ মেহেদীর নাম।

চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে তিনটা। এদের দুই জনই যুব বিশ্বকাপ জয়ী তারকা। ১১৬ রানের দুরন্ত ইনিংস খেলে চট্টগ্রামকে প্লে অফে তুলেছেন তানজিদ হাসান। তাওহীদ হৃদয় কুমিল্লার সাফল্যে রাখছেন অবদান।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তানজিদ তামিম এবং তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে ছোট তামিমের সংগ্রহ ৩৮২ রান। সমান ম্যাচে হৃদয়ের অ্যাকাউন্টে ৩৫৮ রান। সেরা পাঁচ ব্যাটসম্যানের মাঝে হৃদয়ের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

মাত্র এক জয়ে আসর শেষ দুর্দান্ত ঢাকা। তবে এতে একবিন্দু কমবে না দলটার পেসার শরীফুল ইসলামের মাহাত্ম্যটা। ১২ ম্যাচে ২২ উইকেট করেছেন শিকার। সাকিব আল হাসান রংপুর রাইডার্সকে বার বার করেছেন উদ্ধার। সেরা পাঁচ বোলারের মাঝে সবচেয়ে ভালো ইকোনমি রেট সাকিবের।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর