বিপিএলে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘন: তিনজনের বিরুদ্ধে বিসিবির অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খবর বাসসের। 

অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও বোর্ডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তা (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রকিবুল ইসলাম সানি।

‘আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপেন্টস ২০২৪’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের প্রেক্ষিতে এই অভিযোগগুলো আনা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বিপিএল ম্যাচের ফলাফল, গতিপথ বা অন্যান্য বিষয় প্রভাবিত করার চেষ্টা করা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে উৎসাহিত বা সহায়তা করা, দুর্নীতিমূলক প্রস্তাব বা যোগাযোগ সম্পর্কে যথাসময়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া, তদন্ত কাজে সহযোগিতা না করা এবং তদন্ত কাজে বাধা দেওয়া বা বিলম্বিত করা।

শামীমের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ম্যাচের ফলাফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত বা সহায়তা করা, দুর্নীতিমূলক প্রস্তাবের বিষয়টি দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া এবং প্রাসঙ্গিক যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করার মাধ্যমে তদন্ত কাজে বাধা দেওয়া।

জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো- অনিয়মতান্ত্রিক উপায়ে ম্যাচের ফলাফল বা অন্যান্য বিষয় প্রভাবিত করার চেষ্টা করা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কোনো অংশগ্রহণকারীকে উৎসাহিত বা সহায়তা করা এবং তদন্ত কাজে সহযোগিতা না করা।

সানির বিরুদ্ধে ২.৪.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো- দুর্নীতিমূলক কর্মকান্ডে জড়িত হওয়ার প্রস্তাব সংক্রান্ত তথ্য যথাসময়ে না জানানো এবং তদন্ত কাজে সহযোগিতা না করা।

এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। অভিযোগের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন তারা। এরপর দুর্নীতিবিরোধী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বোর্ড আরও জানিয়েছে, এই পর্যায়ে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না তারা।

এগুলো শুধু অভিযোগ এবং এর অর্থ এই নয় যে, অপরাধ প্রমাণিত হয়েছে। শাস্তিমূলক যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হবে বিধিমালার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী। 

আরবিএস
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর