অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ের পর ব্যাট হাতেও শুরুটা ভালোই করেছিলো মেয়েরা, তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে অজিরা। জবাবে ৩৬ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল।

অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত এক ফিফটির পর শেষ ওভারে অ্যালানা কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

জবাবে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেগান শুটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ফারজানা হক। দলীয় ২১ রানেই মুর্শিদা খাতুনও আউট হন অ্যাশলি গার্ডনারের বলে। এরপর ক্রিজে আসেন অধিনায়ক জ্যোতি। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সোবহানা মোস্তারি। ৪৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৩৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি।

মোস্তারির বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাত্র ২৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জ্যোতি করেন ৬৪ বলে ২৭ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার নেন ৩টি উইকেট।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর