পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের ব্যাট করতে নেমে পাকিস্তানের সংগ্রহ যখন ১১ দশমিক পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে ৪৭ রান, তখন ধরেই নেওয়া হয়েছিলো আজ ‘সম্মানজনক’ হারটিও তাদের কপালে লেখা নেই। কিন্তু গতি, কর্ম এবং আকাঙ্ক্ষা এই তিনের সমন্বয় রজোগুণে সুন্দর ক্রিকেট মিরপুরে ফিরলো চরম উত্তেজনা নিয়ে। শেষ ছয় বলে যখন ১৩ রানের দরকার, তখন প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশি ফ্যানদের বুকের ধকপকানি বাড়িয়ে দেন টেলএন্ডার আহমেদ দানিয়াল। কিন্তু পরের বলেই তিনি মোস্তাফিজের শিকার হলে উদযাপনে মাতেন লিটনরা। বাংলাদেশ জয় পায় আট রানে। 

বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একটি রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করলো। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়।

আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের দক্ষতা এবং জাকের আলী ও মাহাদী হাসানের গুরুত্বপূর্ণ ব্যাটিং প্রতিপক্ষকে পরাস্ত করতে মুখ্য ভূমিকা পালন করেছে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাকিস্তানের বোলারদের দাপটের মুখে শুরুতেই কয়েকটি উইকেট হারায়। পাকিস্তানের বোলাররা তাদের নিয়ন্ত্রিত বোলিং দিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাটারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরান। তবে, জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিং এবং মাহাদী হাসানের গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানের সম্মানজনক স্কোর গড়ে। 

রান তাড়ায় নামা পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। ম্যাচের গতি বদলে যায় সাইম আইয়ুবের রান আউটের মাধ্যমে। এরপর বাংলাদেশের পেসাররা তাদের নিখুঁত লাইন ও লেন্থ দিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করে। পাওয়ারপ্লেতে উইকেটের পতন এবং কঠোর বোলিং পাকিস্তানকে রানের গতি বাড়াতে দেয়নি।

পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদির মধ্যে একটি কাউন্টার-অ্যাটাকিং জুটি ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। তাদের আক্রমণাত্মক ব্যাটিং কিছুক্ষণের জন্য পাকিস্তানকে জয়ের আশা দেখায়। কিন্তু ফাহিম শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের বোলাররা তাদের শৃঙ্খলা বজায় রেখে পাকিস্তানকে পরাজিত করে।

প্রতিক্রিয়ায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, আমাদের দল সত্যিই দুর্দান্ত খেলেছে। পাওয়ারপ্লেতে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল, কিন্তু পারিনি। মাহাদী হাসান এবং জাকের আলীর ব্যাটিং দেখতে অসাধারণ লেগেছে। উইকেটটা ১৩০-১৪০ রানের মতো মনে হচ্ছিলো। আমরা জানতাম এই ধরনের স্কোর আমরা ডিফেন্ড করতে পারবো। প্রথম ১২-১৫ ওভারে আমরা দারুণ বোলিং করেছি।

পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, আমার মনে হয় পাওয়ারপ্লেতে আমরা যেভাবে বোলিং করেছি, তাতে আরও ১০ রান কম দিতে পারতাম। আমাদের পাওয়ারপ্লেতে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। সালমান দারুণ বোলিং করেছে, দানিয়াল এই ম্যাচে অসাধারণ ছিল। তারা ভবিষ্যতের জন্য সম্ভাবনাময়। আমরা টপ-অর্ডারে ভালো ব্যাটিং করতে চাই। ১৫ রানে পাঁচ উইকেট পড়ার পরও খেলাটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া, ফাহিমের ব্যাটিংয়ের জন্য তাকে সাধুবাদ। এটাই আমাদের দলের চরিত্র, আমরা কখনো হাল ছাড়ি না। আমরা সবসময় জয়ের বিশ্বাস রাখি। আজকের ম্যাচটি ছিল রোমাঞ্চকর।

ম্যাচসেরা খেলোয়াড় জাকের আলী বলেন, শুরুতে উইকেট হারানোর পর ব্যাটিং করা বেশ কঠিন ছিল। মাহাদী ঝুঁকি নিয়েছিল, আর আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। এটাই ছিল আমার পরিকল্পনা। আমি চেয়েছিলাম খেলাটাকে গভীরে নিয়ে যেতে। আমার জোনে বল আসার অপেক্ষায় ছিলাম। আমাদের বোলাররা পুরো সিরিজে ভালো করেছে, আজকের খেলাটা দারুণ ছিল। পাকিস্তান আজ জোর লড়াই করেছে, তবে শেষ হাসি আমাদেরই ছিল।

দেশে শোকের ছায়া নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য জয় একটি সান্ত্বনার বার্তা বয়ে এনেছে, যদিও তা হয়তো ক্ষণস্থায়ী। ভারতীয় উপমহাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, এটি মানুষের হৃদয়কে একসূত্রে গাঁথে। 

একাত্তর/এসি
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর