আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। একাদশে নেই শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচটি শুরু হয় রাত সাড়ে আটটায়।

বাংলাদেশের জন্য আফগানিস্তান সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। সবশেষ ম্যাচের স্মৃতিও কথা বলছে তাদের হয়ে। এশিয়া কাপের গ্রুপ পর্বে রশিদ খানের দলকে হারায় বাংলাদেশ। আফগানরা চেষ্টা করবে সাম্প্রতিক হারের প্রতিশোধ নিতে। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য জয় দিয়ে শুরু করে সিরিজ জিতে নেওয়া।

টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের পুরো দলকেই রেখেছেন নির্বাচকরা। শুধু পাঁজরের চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলি হিসেবে দলে আসেন এনসিএলে ঝলক দেখানো সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় এ ম্যাচে থাকা হয়নি সৌম্যের।

সবশেষ এশিয়া কাপের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়। এ সিরিজেও লিটনের জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক।

অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমদ মালিক।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

একাত্তর/আরএ
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর