সাবেক দুই দলপতির হাতেই থাকছে বিসিবির নেতৃত্ব

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়কের হাতেই থাকছে দেশের ক্রিকেটের নিয়ান্তা বিসিবির নেতৃত্ব। তাদের সঙ্গে থাকবেন এক অভিজ্ঞ কোচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্বে আসছেন সাবেক বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং পর্যটন খাত বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেন। 

পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবির সভাপতি বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।

বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান। গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিকেল চারটা পর্যন্ত পরিচালক পদের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে সভাপতি ও সহসভাপতি পদের ভোট হয়। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন।

সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বোর্ডের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। অন্যদিকে ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। সব কিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ- সভাপতি এবং দুই সহ-সভাপতি।

নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে ই-ভোট ব্যবস্থার ব্যবহার দেখা যায়। তবে ভোটদানের হার কিছুটা কম ছিল। ক্যাটাগরি–২ (ক্লাব পর্যায়): ৭৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৩টি (৩৪ ই-ভোট, ৯ সরাসরি)। ক্যাটাগরি–৩: ৪৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২টি (৫ ই-ভোট, ৩৭ সরাসরি)।

রাজশাহী বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭টি (৬ ই-ভোট, ১ সরাসরি)। 

রংপুর বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫টি (৩ ই-ভোট, ২ সরাসরি)। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবার প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। 

ক্যাটাগরি-৩ থেকে ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট। ২০২১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন পাইলট। এবার তার প্রত্যাবর্তন হলো জয়ের মাধ্যমে।

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতরা

ক্যাটাগরি-১:

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২:

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩:

খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটা থেকে নির্বাচিত-

  • এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
  • ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত-
  • চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
  • খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান। 
  • ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
  • বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
  • সিলেট বিভাগ- রাহাত শামস।
  • রাজশাহী- মোখলেসুর রহমান।
  • রংপুর- হাসানুজ্জামান।
একাত্তর/এসি
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর