এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত উইন্ডিজের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

নিম্নস্কোরের রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদের ‘ক্লাচ’ মুহূর্তগুলোর জাদু দেখিয়ে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুরুল ইসলাম স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে। 

লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ২০ ওভারে আট উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান। ১৪ রানের এই জয়ের মাধ্যমে ক্যারিবিয়ান দল সিরিজে অজেয় ২-০ এগিয়ে গেলো।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে ইনফর্ম সাইফ বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ৫ রান করে হোল্ডারের বলে কিংসের হাতে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তিনে নেমে দারুণ শুরু করেছিলেন লিটন দাস। উইকেটে এসেই রানের গতি বাড়ানোয় মনযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২৩ রান। এরপর তৌহিদ হৃদয় ও জাকের আলীর টুক টুক, শামীম হোসেনের ধারবাহিক ব্যর্থতা বাংলাদেশকে আর জয়ে বন্দরে পৌঁছাতে পারেনি।

সিরিজের উইন্ডিজের জন্য অগুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচ ৩১ অক্টোবর চট্টগ্রামেই হবে। তবে ওই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচে হার না এড়ালে ধবল ধোলাই হতে হবে লিটনদের। 

একাত্তর/এসি
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর