পাকিস্তানকে ‘ছোট দল’ বলে কটাক্ষ করলেন মাঞ্জরেকার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

টি-টিয়োন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তানের সমালোচনা মুখর হলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। অনেকের ধারণা থাকলেও সঞ্জয় মাঞ্জরেকার বিশ্বাস করেন, ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচটি যদি না-ও হয়, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্ব কমবে না বা বিশ্ব ক্রিকেট খুব একটা পিছিয়ে পড়বে না। 

কলম্বোয় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘মাঠে না নামার’ সরকারি সিদ্ধান্তে ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে আইসিসি মোহসিন নকভি ও পিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। আগামী ১০ দিনে অনেক আলোচনা বা সিদ্ধান্ত বদলের সম্ভাবনা থাকলেও, মাঞ্জরেকার মনে করেন দুই পক্ষ কোনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও বিশেষ কিছু যায় আসে না। এর কারণ হিসেবে তিনি ভারত ও পাকিস্তানের ক্রিকেটের মানের আকাশছোঁয়া পার্থক্যের কথা উল্লেখ করেছেন।

নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে মাঞ্জরেকার বলেন, যদি ভারত-পাকিস্তান ম্যাচ না-ও হয়, তাতে আমার কাছে বড় কোনো ব্যাপার নয়। সত্যি বলতে, দীর্ঘ সময় ধরে আপনারা দেখেছেন, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগে যেমন উত্তেজনা ও নাটকীয়তা দেখা যেত, মাঠের লড়াই এখন আর সেই উচ্চতায় পৌঁছাতে পারে না। এর কারণটাও খুব স্পষ্ট- ভারত এবং পাকিস্তান এখন আর একই লিগের দল নয়। ৯০-এর দশকে বা তার আগে লড়াইটা উপভোগ্য ছিল কারণ পাকিস্তান তখন শক্তিশালী দল ছিল। এখন আর তারা তেমন নেই। তাই এই বিশ্ব আসরে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে খুব একটা সমস্যা দেখছি না।

মাঞ্জরেকার বরং জোর দিয়ে বলেন, দর্শকদের ফোকাস হওয়া উচিত ভারত বনাম সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে, যা দর্শকদের রোমাঞ্চিত করবে এবং বাস্তব চিত্রও তাই। ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা এখন আর আগের মতো নেই। ৯০-এর দশক বা ২০০০-এর দশকের শুরুর দিকে দুই দল একে অপরকে ছাড়িয়ে যেতে যেভাবে আপ্রাণ লড়াই করত, সেই দিন এখন অতীত। 

প্রকৃতপক্ষে, গত ১০ বছরে পাকিস্তান ভারতকে মাত্র তিনবার হারিয়েছে- ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের এশিয়া কাপে। বিপরীতে ভারত প্রতি পদক্ষেপে আধিপত্য বিস্তার করেছে, এমনকি গত সেপ্টেম্বরের এশিয়া কাপে টানা তিনবার হারিয়েছে।  

অন্যদিকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলগুলো আইসিসি ইভেন্টে ভারতকে বরাবরই দুশ্চিন্তায় ফেলেছে এবং এই ম্যাচগুলোতেই রোহিত-বিরাটদের চরিত্রের প্রকৃত পরীক্ষা হবে। মাঞ্জরেকার জনগণকে ভারত-পাকিস্তান দ্বৈরথের মোহ ত্যাগ করে সেই শক্তিশালী দলগুলোর দিকে মনোযোগ দিতে বলেছেন, যাদের বিপক্ষে জয়ের ওপর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য নির্ভর করবে।

তিনি আরও যোগ করেন, এখনও আপনার সামনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা রয়েছে। এগুলোই দেখার মতো ম্যাচ। ভারতকে এসব দলকে হারাতে হবে যেন আমরা গর্ববোধ করতে পারি। ৯০-এর দশকে পাকিস্তান হারিয়ে হয়তো খুব ভালো লাগত, কিন্তু এখন ভারত যখন পাকিস্তানকে হারায়, তখন মনে হয় ভারত কোনো ছোট দলকে হারাল। 

পাকিস্তানের মান কতটা নিচে নেমেছে এটিই তার প্রমাণ। আমি এশিয়া কাপেও তা দেখেছি। ভারতের ক্রিকেট ব্যবস্থা থেকে যে তরুণ খেলোয়াড়রা উঠে আসছে, তাদের সাথে পাকিস্তানের খেলোয়াড়দের তুলনা করলেই বোঝা যায়- পার্থক্যটা আকাশ-পাতাল।

মাঞ্জরেকারের মতে, আমার কাছে ভারত বনাম পাকিস্তান এখন একটি সাধারণ ঘটনা । ম্যাচটি না হওয়াটা দুর্ভাগ্যজনক। কেউ ওয়াকওভার পাক বা ম্যাচ পরিত্যক্ত হোক তা কারোরই কাম্য নয়, তবে আমি মনে করি না যে এতে আসরের গুরুত্ব কমবে। ওই চারটি বড় দল খেললে ভারত-পাকিস্তান নিয়ে কেউ ভাববে না।

একাত্তর/এসি
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড-ক্রিকেট বিশ্বের এমন দুটি দল যাদের প্রতি নিরপেক্ষ দর্শকদের সব সময়ই এক ধরনের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে। ২০০০ সালের পর থেকে বড় কোনো আইসিসি ট্রফি জিততে না পারা এই দুই...
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল যদি ভারত বনাম পাকিস্তান হয়, তবে মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার সুযোগ হারাবে- টিম ইন্ডিয়া। বর্তমান সূচি অনুযায়ী, ভারত যদি সুপার এইট পর্ব পেরিয়ে...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর