নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আপডেট : ১০ মে ২০২৬, ০৫:২৭ পিএম

আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ২৫ মে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ সরকারি বার্তা সংস্থাকে জানান, বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের।

রোববার (১০ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণার পর সাজ্জাদ বলেন, ‘পাঁচ ম্যাচের মধ্যে আমরা তিনটিতে জয়ের আশা করছি। আমাদের লক্ষ্য থাকবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো জেতা। আমাদের এই তিনটি ম্যাচ জেতা উচিত।’

সাজ্জাদ আরও জানান, দল চূড়ান্ত করার সময় নির্বাচকদের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে। নির্বাচক প্যানেলের অপর সদস্য বাংলাদেশের সাবেক অধিনায় সালমা খাতুন এসময় উপস্থিত ছিলেন।

শেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর গত মাসে ঘরের মাঠে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা। লংকান সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাজ নেহার।

অধিনায়ক নিগার সুলতানার ফিটনেস নিয়েও উদ্বেগ আছে। যদিও বড় কোনো ইনজুরিতে ভুগছেন না তিনি। 

সাজ্জাদ বলেন, ‘আমার মনে হয়, তার ইনজুরির জন্য বিশ্রাম ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্রাম নিলে তার জন্য ভালো হবে। কিন্তু সে যদি খেলতে থাকে, তাহলে সমস্যা বেড়ে যেতে পারে।’

১৫ সদস্যের বাংলাদেশ দলে মাত্র দুজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ স্পিনের ওপরই বেশি নির্ভর করবে। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মারুফা আখতার ও ফারিহা ইসলাম। পেস বোলিংয়ে ব্যাকআপ হিসেবে থাকছেন ঋতুমনি।

সাজ্জাদ জানান, ইংল্যান্ডের কন্ডিশন পেস বোলিং সহায়ক হলেও দু’জন পেসার খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট, ‘ইংল্যান্ডের কন্ডিশনে বল বেশি মুভ করলেও আমরা দু’জন পেসার খেলাতে চাই। কিন্তু সম্প্রতি আমি যা দেখেছি, ইংল্যান্ডে গ্রীষ্মকালে বল ততটা মুভ করে না। উইকেটগুলো উপমহাদেশের মতো হয়ে গেছে।’

সাজ্জাদ আরও বলেন, ‘আমাদের পরিকল্পনায় আছে স্পিনারদের পাশাপাশি একজন পেসার খেলানো। যদি বল বেশি মুভ করে, তাহলে দুজন পেসার খেলানোর সম্ভাবনা আছে। ম্যাচগুলোর মধ্যে যথেষ্ট বিরতি আছে, তাই আমরা সেরে ওঠার জন্য সময় পাব।’

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।

আরবিএস
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর