ইতালির ঐতিহাসিক ও শ্রীলঙ্কার সহজ জয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার এক অবিশ্বাস্য রূপকথা লিখল ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল তারা।

নেপালের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির দুই ভাই- অ্যান্থনি মস্কো ও জাস্টিন মস্কো অবিস্মরণীয় এক জুটি গড়েন। কোনো উইকেট না হারিয়েই ১২৪ রান তুলে দলের জয় নিশ্চিত করেন তারা। পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র অষ্টম ১০ উইকেটের জয়ের রেকর্ড।

এই জয়ের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় ব্রিটিশ-বহির্ভূত ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপে ম্যাচ জেতার কীর্তি গড়ল ইতালি।

নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নেপাল গত রোববার এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছিল।

তবে এদিন ইতালির লঙ্কান বংশোদ্ভূত রিস্ট স্পিনার কৃষাণ কালুগামাগের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তারা। ১৮ রানে ৩ উইকেট নিয়ে নেপালকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। এর মধ্যে ছিল নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের গুরুত্বপূর্ণ উইকেটটিও।

সিডনিতে বেড়ে ওঠা মস্কো ভ্রাতৃদ্বয় নেপালের বোলিং আক্রমণকে সোজা তুড়ি মেরে উড়িয়ে দেন। মাত্র ১২.৪ ওভারে লক্ষ্য পূরণ করার পথে তারা হাঁকান ৯টি ছক্কা ও ৮টি চার। অ্যান্থনি ৩২ বলে ৬২ রানে এবং জাস্টিন ৪৪ বলে ৬০ রানে অপরাজিত থাকেন।

ছবি: সংগৃহীত
ওমানকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

দিনের অন্য ম্যাচে পাল্লেকেলেতে ওমানের ওপর দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক দাসুন শানাকার রেকর্ড গড়া দ্রুততম ফিফটিতে ওমানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গড়ে এ আসরের সর্বোচ্চ স্কোর- ২২৫/৫। কুশল মেন্ডিসের ৬১ এবং পবন রথনায়েকের ৬০ রানের পর তাণ্ডব চালান শানাকা। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে তিনি নিজের গড়া লঙ্কান রেকর্ডটিই (২০ বলে ৫০) ভেঙে দেন।

জবাবে ওমান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে ৪৩ বছর বয়সী মোহাম্মদ নাদিম অপরাজিত ৫৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন।

 
শ্রীলঙ্কার পক্ষে মাহিশ থিকশানা ১১ রানে ২ উইকেট নেন। গ্রুপ ‘বি’-তে দুই ম্যাচের দুটিতেই জিতল শ্রীলঙ্কা। পরবর্তীতে দিনের শেষ ম্যাচে সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হয় নামিবিয়ার।

এআরএস
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
ইতালীয় ফুটবলে গত ৭২ ঘণ্টা ধরে চলা তুলকালাম নাটকের পর অবশেষে পর্দা উঠল নতুন কোচের নাম নিয়ে! বিতর্কিতভাবে ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সৌদি পাড়ি জমানো সেই রবের্তো মানচিনিই দ্বিতীয়বারের মতো ফিরছেন...
টানা তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালে ট্রফি জয়ের পর দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও খেলার ভাগ্য...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর