‘বাংলাদেশ ট্র্যাজেডি’ এবার মিরপুরে ফিরিয়ে দিলো তাসকিন-ফিজ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম দিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঠিক একই তেতো স্বাদ অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিলো তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। রানের খাতা খোলার আগেই সফরকারী অজিদের তিন উইকেট তুলে নিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটাই যেন কাল হলো অস্ট্রেলিয়ার। ওডিআই ক্রিকেটের ইতিহাসে কোনো রান না করেই প্রথম তিন উইকেট হারানোর এটি মাত্র চতুর্থ ঘটনা। ২০০৩ বিশ্বকাপের পর এই প্রথম কোনো দল দলীয় শূন্য রানেই তিন উইকেট হারানোর এমন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লো।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ওভারের চতুর্থ বলে অজি ওপেনার ম্যাথু সর্টকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। সর্ট যখন বিদায় নেন, তখন অস্ট্রেলিয়ার দলীয় স্কোরে কোনো রানই যোগ হয়নি।

তাসকিনের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারে বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই তিনি কাট-বিহাইন্ড করেন আরেক ওপেনার কুপার কলোনিকে। মুস্তাফিজের বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হন কলোনি। তখনও অস্ট্রেলিয়ার রানের খাতা শূন্য।

তবে মিরপুরের গ্যালারিকে আসল স্তব্ধতায় ভাসানো বাকি ছিলো ওভারের শেষ বলে। দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে টু-ডাউনে নামা ব্যাটসম্যান ম্যাট রেনশকেও একইভাবে সাজঘরের পথ দেখান ‘দ্য ফিজ’। এবারও উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ লুফে নেন লিটন। ফলে দলীয় শূণ্য রানেই তিন উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় শক্তিশালী অস্ট্রেলিয়ার ইনিংস।

মাত্র দুই ওভারের মধ্যে তিন উইকেট হারানোর এই অবিশ্বাস্য ধাক্কা সামাল দিতে বর্তমানে ক্রিজে লড়াই করছেন অজি অধিনায়ক জস ইংলিশ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া। ছয় ওভার শেষে অজিদের সংগ্রহ তিন উইকেটে ২০ রান।

একাত্তর/এসি
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
হারারের প্রাণবন্ত উইকেটে পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দাপট দেখলো ক্রিকেটপ্রেমীরা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা ছয় উইকেটের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়েকে...
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে এর আগে কখনোই জয়ের স্বাদ পায়নি মিশর। কিন্তু শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন ইতিহাস লেখার জন্যই মাঠে নেমেছিল ‘ফারাও’রা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে...
বিশ্বকাপের মঞ্চে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে অস্ট্রেলিয়া ও মিশর এখন মুখোমুখি নকআউট লড়াইয়ে, আর রাত ১২টার এই ম্যাচটি হতে যাচ্ছে ডালাসের ফুটবল প্রেমীদের জন্য এক বড় প্রাপ্তি।...
বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হুলিয়ান আলভারেজদের মতো তাবৎ মেগাস্টাররা হাজির থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মঞ্চে গোল অব দ্য টুর্নামেন্ট বা আসর সেরা গোলের মুকুট...
সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা, শহরের 'ব্লু স্পেস' (সবুজ আঙ্গিনা) প্রচারণা এবং মানসিক চাপ কমানোর কম খরচের উপায় হিসেবে খোলা জলাশয়ে সাঁতার, যেমন নদী, লেক বা পুকুরে নামার প্রবণতা যুক্তরাজ্য,...
২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে দ্যুতি ছড়িয়ে আসরের সেরা খেলোয়াড়- গোল্ডেন বলের পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার রদ্রি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই স্প্যানিশ তারকাকে কেন্দ্র করে এখন...
বর্তমানে পৃথিবীজুড়ে আনুমানিক ৭,৫০০টি ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে ইংরেজি, মান্দারিন চীনা, হিন্দি, স্প্যানিশ, আরবি এবং ফরাসি ভাষাভাষীর সংখ্যা সবচেয়ে বেশি। আপাতদৃষ্টিতে এই সংখ্যাটিকে অনেক মনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর