রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

সৌদি প্রো লিগে আল নাসরের জয়রথ চলছেই। এবার রোনালদোর জোড়া গোলে জিতলো তারা। আল আহলিকে ৪-৩ গোলে হারিয়ে এই মৌসুমে টানা সাত জয় তুলে নিলো আল নাসর।

শুক্রবার রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্ট্যাডিয়ামে খেলতে নেমে ম্যাচ শুরুর ৪ মিনিটেই সাদিও মানের এ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন সিআরসেভেন। এরপর প্রথমার্ধে একটি গোল হজম করলেও আরও দুইবার আহলির জালে লক্ষ্যভেদ করে আল নাসর।

ম্যাচের ১৭ মিনিটে লাপোর্তের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। ৩০ মিনিটে আল মাজহাদের অ্যাসিস্ট থেকে গোল করে আহলিকে ম্যাচে ফেরান ফ্রাঙ্ক কেসি।

বিরতি থেকে ফিরে এক গোল শোধ করে আল আহলি। তবে ব্যবধান বাড়াতে সময় নেয়নি রোনালদোর দল। ৫২ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান ৪-২ করেন সিআরসেভেন। তালিস্কার পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটি করেন তিনি।

শেষদিকে আল নাসরের জালে আবারও লক্ষ্যভেদ করে আল আহলি। তবে হার এড়াতে পারেনি দলটি।

একাত্তর/পিএজে
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর