সেভিয়াকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এলো কাতালানরা।

স্তাদিও অলিম্পিক লুইসে ম্যাচের শুরু থেকেই অল অ্যাটাক ফুটবল খেলতে থাকে বার্সা। বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল কাতালানরা। তবে পাল্টা জবাব দিতে চেষ্টা করে সেভিয়াও। তবে প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জাভি শিষ্যদের।

দ্বিতীয়ার্ধে ভুল করে বসে সেভিয়ার বিগ নেম সার্জিও রামোস। লামিনে ইয়ামালের হেড ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন রামোস।তার আত্মঘাতী গোলেই জয় তুলে নেয় কাতালানরা।

৮ ম্যাচে ২০ পয়েন্ট বার্সার। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রিয়াল মাদ্রিদ।

একাত্তর/পিএজে
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
লা লিগার শিরোপা লড়াইয়ে এখনই মরণঘণ্টা বাজতে দিচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে এসপানিওলের মাঠে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে কার্যত একক আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। কিলিয়ান...
স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ডার্বি ম্যাচ মানেই টানটান উত্তেজনা, কিন্তু রোববার লা লিগা দ্বিতীয় স্তরের এক ম্যাচে রিয়াল জারাগোজা বনাম হুয়েস্কার ম্যাচটি যা দেখালো, তাকে ফুটবল না বলে রীতিমতো...
স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা সমর্থকদের জন্য মিশ্র খবর এসেছে। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, চোটের কারণে এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের ঘরোয়া মৌসুম শেষ হয়ে গেলেও জুনে...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর