রোনালদোর দাপটে জিতলো আল নাসর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম

সৌদি প্রো লিগে আল তা’য়ির বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। চলতি মৌসুমে সৌদিতে বেশ দাপটেই খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

শুক্রবার তা’য়ির মাঠে খেলতে নেমে, রোনালদো নিজে গোল করেছেন সাথে গোল করিয়েছেনও। একের পর এক আক্রমণে আল নাসর শুরুটা করেছে দারুণ।

ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসকা। এ গোলে অসাধারণ এক বাই-সাইকেল কিকে অ্যাসিস্ট করেন রোনালদো। এটি সৌদি প্রো লিগে এই মৌসুমে রোনালদোর পঞ্চম অ্যাসিস্ট।

তবে ম্যাচের ৭৯ মিনিটে সমতায় ফেরে তা’য়ি। এর ঠিক তিন মিনিট পরেই পেনাল্টি থেকে আল নাসরের জয়সূচক গোলটি করেছেন রোনালদো। যা সৌদি প্রো লিগে এ মৌসুমে ৭ ম্যাচে সিআরসেভেনের ১০ নম্বর গোল।

একাত্তর/পিএজে
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর