জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৮ এএম

লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সাকে টপকে টেবিলের শীর্ষস্থানে উঠে গেলো মাদ্রিদিস্তানরা।

শনিবার মন্তিলিভি স্টেডিয়ামে, খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে রিয়াল। কাউন্টার অ্যাটাকে গিয়ে রিয়ালের রক্ষণ কাঁপায় জিরোনা। অবশ্য ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোস। জুডে বেলিংহামের দারুণ পাসে ফার পোস্টে লক্ষ্যভেদ করেন জোসেলু।

চার মিনিট পরেই ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন অরিলিয়ে চুয়েমানি।

ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে রিয়াল। মাদ্রিদ ডার্বির হারের ক্ষত কাটিয়ে লিগে টানা দুই জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ।

আট ম্যাচের মধ্যে সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। ফলে শীর্ষস্থান এখন রিয়ালের দখলে।

একাত্তর/পিএজে
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর