বিলবাওকে হারিয়ে রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস বার্সেলোনার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১২:৩০ পিএম

লা লিগায় আতলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক পয়েন্ট কম নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস ফেলছে কাতালানরা।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে, আগের ম্যাচের ড্রয়ের ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। এবার গোলের জন্য হাঁসফাঁস করছিল তারা। প্রথমার্ধে গোল শূন্য স্কোরলাইন চাপ বাড়াচ্ছিল।

৮০ মিনিটে সুপার সাব মার্ক গিউয়ের গোলে মান বাঁচে বর্তমান চ্যাম্পিয়নদের। লোপেজের বদলি হয়ে নামেন মার্ক গিউই। মাঠে নেমে ঠিক আধ মিনিট পরই ফেলিক্স থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন গিউই।

১৭ বছর বয়সী গিউই চলতি শতাব্দীতে লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা। তার অভিষেক ম্যাচেই তিনি গোলটি করেন।

ওই এক গোলেই স্বস্তির জয়ের হাসি ঠোঁটে মেখে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজ শিষ্যরা।

একাত্তর/পিএজে
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
বার্সেলোনার মাঠে যেন এক তাণ্ডব ঘটে গেল! ক্যাম্প ন্যু-তে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ-বিচূর্ণ করে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান একবারে শক্তপোক্ত করে নিয়েছে কাতালানরা। সেই...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর