সন্তান জন্ম দিয়ে পৃথিবী ছাড়লেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:৫৭ পিএম

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া খাতুন। সন্তান প্রসবের পর মারা গেছেন অনূর্ধ্ব-১৮ সাফ নারী জয়ী এই ফুটবলার।

বৃহস্পতিবার ভোরে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা যান রাজিয়া। বুধবার রাত ১০টা ৩০ মিনিটে রাজিয়া সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজ বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন।

রাজিয়ার খালাতো ভাই মো. রোকোনুজ্জামান মোড়ল বলেন, ‘সন্তান প্রসবের পর কিছু জটিলতা দেখা দেয় এবং ভোর ৪টার সময় মৃত্যুবরণ করেন রাজিয়া। পরে তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

রাজিয়ার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন হওয়া। সেবার ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া।

এছাড়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন রাজিয়া।

বাংলাদেশের নারী ফুটবলের প্রেক্ষাপটে বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আবার ফিরে আসা কঠিন। লিগ অনিয়মিত এবং এতদিন ফিটনেস ধরে রাখাও কষ্টকর। ক্যাম্প থেকে বাদ পড়ার পরেও রাজিয়া ফুটবলের সঙ্গে ছিলেন। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়া দুই দলে গত দুই লিগ খেলেছিলেন তিনি।

কেএসএইচ
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ছিলো বাংলাদেশের আনুষ্ঠানিকতার। আর সেই ম্যাচেই ভুটানকে উড়িয়ে দিয়েছে...
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। মঙ্গলবার নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে কৃষ্ণা রানীরা।  চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে...
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফের সেমিফাইনালে সর্বশেষ ২০০৯ সালে খেলেছিল লাল-সবুজ বাহিনী।বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর