কবে ফিরবেন নেইমার, জানালেন চিকিৎসক

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম

সাত মাসের চোট কাটিয়ে গত বছরের অক্টোবরে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি তার পিছু ছাড়েনি। সেবারও চোটে মাঠের বাইরে ছিটকে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর কেটে গেছে প্রায় পাঁচ মাস। এতদিন সেই চোটের সঙ্গে লড়াই করেছেন এই আল-হিলাল তারকা। এবার তার ফেরার পালা।

এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, কবে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র? এই প্রশ্নের এখনো নেই কোনো সদুত্তর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে, এমনটাই জানালেন নেইমারের চিকিৎসক লাসমার।

গেলো বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। সেখানেই জানা যায় পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। গেলো বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার।

বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর