জিদানের ছেলে লুকার বিশ্বকাপ খেলা অনিশ্চিত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আলজেরিয়া দলের জন্য বড় ধরনের দুঃসংবাদ হয়ে এল গোলরক্ষক লুকা জিদানের ইনজুরি। স্পেনের দ্বিতীয় সারির লিগে গ্রানাডার হয়ে খেলার সময় চোয়াল ও চিবুকের হাড়ে গুরুতর চোট পান তিনি। ফলে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে।

গত রোববার আলমেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে গ্রানাডার ৪-২ ব্যবধানে হারের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন লুকা। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ২৭ বছর বয়সী এই ছেলে সংঘর্ষের পর মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।


স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' জানিয়েছে, বেশ কিছু পরীক্ষার পর তাঁর চোয়াল ও চিবুকে চিড় ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার রাতে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ বা অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

লুকা জিদান আলজেরিয়া জাতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক। তাঁর এই ইনজুরি দলটিকে এক চরম সংকটে ফেলে দিয়েছে, কারণ দলের ব্যাক-আপ গোলরক্ষক অ্যান্থনি মান্ড্রেয়া এবং মেলভিন মাস্টিল—উভয়েই বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। লুকা যদি অস্ত্রোপচারের টেবিলে যান, তবে তিনি কেবল এই মৌসুম নয়, বরং দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন।


আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আলজেরিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলের মূল গোলরক্ষকের এমন চোট আলজেরিয়ার রক্ষণভাগকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মেসিদের শক্তিশালী আক্রমণভাগ সামলানোর আগে লুকা জিদানের ফিট হওয়া এখন আলজেরীয় সমর্থকদের কাছে সময়ের প্রার্থনা।

সূত্র: আল জাজিরা

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর