ফরাসি যুব তারকাদের নিয়ে দল সাজালো আইভরি কোস্ট!

নাগরিকত্ব বদলে সোজা বিশ্বকাপে

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:১০ এএম

দিয়েগো ম্যারাডোনা বা পেলের উত্তরসূরিদের মঞ্চে এবার দেখা যাবে একঝাঁক নতুন মুখ। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য আইভরি কোস্টের দল ঘোষণা করেছেন কোচ এমার্স ফায়ে। আর এই দলেই জায়গা করে নিয়েছেন ফরাসি যুব দল মাতিয়ে আসা দুই তরুণ তুর্কি।

শুক্রবার ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক ২২ বছর বয়সী স্ট্রাইকার আঞ্জে-ইয়োয়ান বনি। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড মাত্র গত সপ্তাহেই নিজের জাতীয়তা পরিবর্তন করে আইভরি কোস্টের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হওয়া বনিকে সরাসরি বিশ্বকাপের মূল দলেই ডেকে নিয়েছেন কোচ।

বড় চমক ২২ বছর বয়সী স্ট্রাইকার আঞ্জে-ইয়োয়ান বনি  ছবি: সংগৃহীত
তার মতোই আরেক নতুন মুখ ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এলি ওয়াহি। চলতি বছরের শুরুর দিকে তিনিও ফ্রান্সের নাগরিকত্ব বদলে আইভরি কোস্ট শিবিরে যোগ দেন। গত মার্চে লিভারপুলে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে আইভরিয়ানদের হয়ে ইতিমধ্যে তার অভিষেকও হয়ে গেছে। উল্লেখ্য, বনি এবং ওয়াহি, উভয়েই এর আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

দলে আরেকটি বড় খবর হলো অভিজ্ঞ ফরোয়ার্ড নিকোলাস পেপের প্রত্যাবর্তন। ৩০ বছর বয়সী সাবেক আর্সেনাল তারকা পেপে চলতি মৌসুমে ভিলারিয়ালের হয়ে লা লিগায় আটটি গোল করেছেন। বছরের শুরুতে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্ট কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়।

মরক্কোর অতীত পারফরম্যান্স নিয়ে একটি ইউটিউব ভিডিওতে মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন পেপে। পরবর্তীতে তিনি ক্ষমা চাইলেও দাবি করেন, এর জন্য তাকে অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে এবং এই কঠিন সময়ে আইভরিয়ান ফেডারেশন তার পাশে দাঁড়ায়নি। সব বিতর্ক পেছনে ফেলে অবশেষে আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

আইভরি কোস্টের আরেক নতুন মুখ ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এলি ওয়াহি    ছবি: সংগৃহীত
তবে স্কোয়াডে জায়গা পাননি বেশ কয়েকজন চেনা মুখ। ২০২৪ সালে ঘরের মাঠে আইভরি কোস্টকে আফ্রিকা কাপ অব নেশনস জেতানোর মহানায়ক সেবাস্তিয়ান হ্যালার এবং সাবেক ইংল্যান্ড আন্তর্জাতিক উইলফ্রিড জাহা, উভয়েই এবারের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন লোসেঁ ফ্রান্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইভরি কোস্ট। এই ম্যাচেই সাবেক ফরাসি যুব তারকা আঞ্জে-ইয়োয়ান বনির আইভরিয়ান জার্সিতে অভিষেক ঘটে যেতে পারে। এবারের বিশ্বকাপে আইভরি কোস্ট রয়েছে ই-গ্রুপে, যেখানে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি এবং কুরাসাও।

আইভরি কোস্টের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ইয়াহিয়াহ ফোফানা (রিজেস্পোর), মোহামেদ কোনে (শার্লেরোই) এবং আলবান লাফোঁ (পানাথিনাইকোস)।

রক্ষণভাগ: ইমানুয়েল আগবাদু (উলভস), ক্লেমেন্ট আকপা (অক্সের), ওসমানে দিওমান্দে (স্পোর্টিং), গুয়েলা দুয়ে (স্ট্রাসবার্গ), ঘিসলাইন কোনান (জিল ভিসেন্তে), ওডিলন কসোউনু (আতালান্তা), ইভান এনডিকা (এএস রোমা) এবং উইলফ্রিড সিঙ্গো (গালাতাসারে)।

মিডফিল্ডার: সেকো ফোফানা (রেনেস), পারফেইত গুইয়াগন (শার্লেরোই), ফ্রাঙ্ক কেসি (আল আহলি), ক্রিস্ট উলাই (ত্রাবজোনস্পোর), ইব্রাহিম সাঙ্গারে (নটিংহাম ফরেস্ট) এবং জঁ-মিশেল সেরি (এনকে মারিবোর)।
ফরোয়ার্ড: সাইমন আদিংগ্রা (এএস মোনাকো), আঞ্জে-ইয়োয়ান বনি (ইন্টার মিলান), আমাদ দিয়ালো (ম্যানচেস্টার ইউনাইটেড), উমর দিয়াকিতে (সার্কেল ব্রুগা), ইয়ান দিওমান্দে (আরবি লাইপজিগ), ইভান গেসঁদ (অ্যাস্টন ভিলা), নিকোলাস পেপে (ভিলারিয়াল), বাজুমানা তুরে (হফেনহেইম) এবং এলি ওয়াহি (নিস)।

এআরএস
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর