পারেদেস ১০ ম্যাচে নিষিদ্ধ, আর্জেন্টিনাকে বিপুল জরিমানা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল আলবিসেলেস্তাদের ওপর!

ফাইনালে ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে এক রক্তক্ষয়ী হাতাহাতিতে জড়িয়ে পড়ার অপরাধে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাঁর সতীর্থ নাহুয়েল মোলিনাকে দেয়া হয়েছে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা।


মারামারি ও শাস্তির খতিয়ান:
ম্যাচ শেষ হতেই স্পেনের বদলি বেঞ্চ যখন জয়ের আনন্দে মাঠে নেমে আসে, ঠিক তখনই গাভিকে ধাক্কা দিয়ে তাণ্ডব শুরু করেন পারেদেস। সহিংস আচরণের তিনটি অভিযোগে অভিযুক্ত পারেদেস ও দুটি অভিযোগে অভিযুক্ত মোলিনাকে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি দুজনকে ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। হাতাহাতি ও অখেলোয়াড়সুলভ আচরণের হাত থেকে ছাড় পাননি অন্যরাও।

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য থিয়াগো আলমাডা ও গাভিকে ১ ম্যাচ করে নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। আর আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা থেকে রেহাই পাননি।


শুধু ফুটবলারদের মারামারি নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও গুণতে হচ্ছে চড়া মাশুল! সেমিতে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ভেতর ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার উঁচিয়ে অরাজনৈতিক নীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয় মেসিমুক্ত দলটি। সমর্থকদের বর্ণবাদী স্লোগান, দলের বিশৃঙ্খলা এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের মতো একাধিক শৃঙ্খলা ভঙ্গের জন্য এএফএকে মোট ৩ লক্ষ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

পাশাপাশি, ফিফা নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচের একটিতে স্টেডিয়ামের মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। জরিমানার অর্থ থেকে এক লক্ষ ডলার বৈষম্যবিরোধী কার্যক্রমে বিনিয়োগ করার নির্দেশ দিয়েছে ফিফা।


ফিফার এমন কঠোর শাস্তি মেনে নিতে পারছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএ’র আইনি কর্মকর্তা আন্দ্রেস পাতন উরিচ বিষয়টি নিয়ে স্পোর্টস কোর্ট অফ আরবিট্রেশনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাদের মূল লক্ষ্য পারেদেস ও মোলিনার দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা যতটা সম্ভব কমিয়ে আনা।

বিশ্বকাপ হাতছাড়ার পর এমন আইনি ধাক্কা যে আর্জেন্টাইন ফুটবলের জন্য এক চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
দুই মহাদেশ- ইউরোপ আর আফ্রিকাকে এক সুতোয় গেঁথে ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে বাজিমাত করেছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে ছিল ছয় বছরের টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ,...
প্রথমার্ধের ঢিলেঢালা ও ভুলভরা খেলা ঝেড়ে ফেলে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপুটে ও তেজোদীপ্ত ফুটবলে দারুণভাবে ঘুরে...
শনিবার লা লিগার রাতে নাটক আর রোমাঞ্চের কমতি ছিলো না। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রাতটা ছিল বেশ টানটান। ম্যাচের ছয় মিনিটের মাথায় উইলিয়ট সুইডবার্গের নিচু...
লিওনেল মেসিকে ছাড়া নতুন এক অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে সাবেক অধিনায়ককে আর না পাওয়া গেলেও, ডাগআউটে তাঁকে ফেরানোর এক রোমাঞ্চকর দরজা খুলে দিলেন...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে ফরাসি ক্লাব লিলের কাছে ২–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে ২০২৬–২৭...
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকার ২৬টি স্থানে। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর