ব্রাজিলের কাছে বিধ্বস্ত স্কটল্যান্ড, ভাগ্য এখন অন্যের হাতে!

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:০৯ এএম

মাঠে পারফরম্যান্সের চরম দৈন্যতা আর রক্ষণভাগের একের পর এক ‘ছেলেমানুষি’ ভুলে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়েছে স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কারলো আনচেলত্তির ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে স্টিভ ক্লার্কের দল। এই হারের পর তিন ম্যাচে তিন পয়েন্ট এবং মাইনাস তিন গোল ব্যবধান নিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন এখন চরম অনিশ্চয়তার মুখে। নকআউট পর্ব তথা শেষ বত্রিশে জায়গা পাওয়ার ভাগ্য এখন আর স্কটিশদের নিজেদের হাতে নেই; তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনার মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ভিনিসিয়াস জুনিয়র আলতো টোকায় ব্রাজিলকে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) ব্রুনো গুইমারেসের ক্রস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। এই গোলের পুরো কৃতিত্বই ছিলো গুইমারেসের, যিনি চমৎকার ফুটওয়ার্কে স্কটিশ রক্ষণভাগকে বোকা বানিয়ে নিঃস্বার্থভাবে কুনহাকে পাস বাড়িয়েছিলেন।

ম্যাচের পরিসংখ্যান:

  • পজিশন:

ব্রাজিল ৫১% — ৪৯% স্কটল্যান্ড

  • শট অন টার্গেট:

ব্রাজিল ৮ — ৫ স্কটল্যান্ড

  • শট অফ টার্গেট:

ব্রাজিল ১৩ — ৯ স্কটল্যান্ড

  • কর্নার:

ব্রাজিল ৬ — ৭ স্কটল্যান্ড

  • ফাউল:

ব্রাজিল ১০ — ১০ স্কটল্যান্ড

  • ফলাফল:

ব্রাজিল ৩ — ০ স্কটল্যান্ড

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ম্যাচের অন্যতম বড়ো আকর্ষণ ছিলো খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে কিংবদন্তি ফরোয়ার্ড নেইমারের মাঠে নামা। ২০২৩ সালের শেষভাগ থেকে দীর্ঘ আন্তর্জাতিক অনুপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে তিনি সেলেসাওদের জার্সিতে মাঠে ফিরলেন।

অন্যদিকে, পুরো ম্যাচে স্কটল্যান্ডের ফুটবল ছিল চূড়ান্ত রকমের লক্ষ্যহীন ও ধীরগতির। ম্যাচের ৫০ মিনিটে স্কট ম্যাকটমিনের একটি হেড ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার লুফে নেন, যা ছিলো পুরো ম্যাচে স্কটল্যান্ডের প্রথম অন-টার্গেট শট।

গ্রুপ পর্বে হাইতি, নিউজিল্যান্ড, ইরান ও কেপ ভার্দের মতো দলগুলো গোল ব্যবধানে এগিয়ে থাকায়, স্কটল্যান্ডকে এখন টুর্নামেন্টে টিকে থাকার জন্য অন্য দলগুলোর পয়েন্ট হারানোর অপেক্ষায় প্রহর গুনতে হচ্ছে।

একাত্তর/এসি
প্রথমার্ধের খেলা শেষে রেফারি যখন বাঁশি বাজালেন, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলে প্রায় দৌড়েই টানেলের দিকে ছুটলেন। ড্রেসিংরুমে ফেরার এই তাড়া শুধু মাঠ ছাড়ার ছিলো না, ছিলো প্রথমার্ধের...
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের...
বিশ্বকাপের মঞ্চে ফারাওদের প্রথম ঐতিহাসিক জয়টা তখন সময়ের ব্যাপার মাত্র। ইমাম আশুরের দুর্দান্ত গোলে ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ধরে বেলজিয়ামকে ব্যাকফুটে রেখেছিলো মিশর। কিন্তু ম্যাচের শেষভাগে রোমেলু...
ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা যেমন হওয়া উচিত ছিরো, ঠিক তেমন দাপুটে এক জয় দিয়েই অভিযান শুরু করলো সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ৭০ হাজার ৪৯২ জন দর্শকের সামনে ‘শো-টাইম’...
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অবসান যেন কিছুতেই হচ্ছে না। এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক...
দেশের বিদ্যমান মাদকবিরোধী আইন দিয়ে মাদক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই পরিস্থিতি মোকাবিলা এবং ঝুলে থাকা মাদক মামলার দ্রুত...
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর