খেলা দেখতে গিয়ে চড় খাওয়া বুবিস্তার রূপকথা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

ফুটবল বিশ্বে কিছু কোচ থাকেন যারা শুধু একটি ক্লাবের প্রতিনিধিত্ব করেন, কেউ বা দেশের। কিন্তু কেপ ভার্দের হেড কোচ পেদ্রো লেইতাও ব্রিতো কাঁধে বয়ে বেড়াচ্ছেন আরও বড় কিছু, একটি আস্ত দ্বীপপুঞ্জ, এক দীর্ঘ ইতিহাস আর লাখো মানুষের সামষ্টিক স্বপ্ন!

কেপ ভার্দে নামক যে আফ্রিকান পুঁচকে দলটি কোনোদিন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার ধৃষ্টতাই দেখাত না, আজ তারা নকআউট পর্বে সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার। আর, এই রূপকথার নেপথ্য জাদুকরের নাম ‘বুবিস্তা’, যিনি আসছে শুক্রবার মায়ামির মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দর্প চূর্ণ করে নতুন ইতিহাস লিখতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন।


বুবিস্তা নামটার পেছনেই লুকিয়ে আছে তার নাড়ির টান। নিজের জন্মস্থান ‘বোয়া ভিস্তা’ দ্বীপের নাম থেকেই ফুটবল দুনিয়ায় তার এই পরিচিতি। যে কেপ ভার্দে দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যা মাত্র ৫ লাখ (যা আর্জেন্টিনার তুকুমান প্রদেশের পাঁচ ভাগের এক ভাগও নয়), সেই ছোট্ট দেশেরই আরও ৫ লাখ মানুষ ছড়িয়ে আছেন প্রবাসে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। বুবিস্তা স্পষ্ট করেছেন, তাদের এই বিশ্বকাপ মিশন শুধু মাঠের খেলা নয়; এটি তাদের সংস্কৃতি, তাদের সঙ্গীত আর তাদের অস্তিত্বকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে দেখানোর এক মহাসুযোগ।

আজ যিনি ডাগআউটে দাঁড়িয়ে লিওনেল মেসিকে থামানোর ছক কষছেন, সেই বুবিস্তার শৈশবটা কিন্তু মোটেও রূপকথার মতো ছিল না। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের সময় ১২ বছরের এক কিশোর বুবিস্তা বোয়া ভিস্তায় এক প্রতিবেশীর সাদা-কালো টিভিতে খেলা দেখার জন্য চোরের মতো লুকিয়ে ঢুকতেন, আর ধরা পড়ে কান ধরে বের হয়ে আসতেন! পরক্ষণেই আবার কায়দা করে ঢুকে পড়তেন সেই টিভিতে বিশ্বসেরাদের পায়ের জাদু দেখতে।


টাকা ছিল না, ফুটবল কেনার সামর্থ্য ছিল না, মায়ের সেলাই করে দেওয়া মোজার ভেতরে কাপড় ঠেসে বানানো বল দিয়ে দিন-রাত গলির মোড়ে চলত লাথি। সেই মোজার বল পায়ে খেলতে খেলতেই বুবিস্তা একদিন দেশের হয়ে খেললেন, অধিনায়ক হলেন, এমনকি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব বাদাহোসের হয়েও মাঠ মাতালেন। ২০২০ সালে যখন জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেন, তখন থেকেই তার লক্ষ্য ছিল একটাই, দলের মানসিকতা বদলে দেওয়া।

২০২৬ বিশ্বকাপের এই যাত্রাপথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। শুরুতেই ড্র, লজিস্টিকস সংকট, ক্যামেরুনের কাছে হার, সব মিলিয়ে যখন খাদের কিনারায় দল, তখনই টানা পাঁচ ম্যাচ জিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় বুবিস্তার দল। বাছাইপর্বের শেষ ম্যাচে এসোয়াতিনিকে (সাবেক সোয়াজিল্যান্ড) হারিয়ে যখন প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত হলো, ডাগআউটে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন বুবিস্তা। মনে পড়েছিল সেই ছোটবেলার মোজার বলের কথা।

আর এই মূল মঞ্চে এসেই বিশ্বকে চমকে দিয়েছে এই হাঙরের দল। গ্রুপ পর্বে ফেভারিট স্পেনকে রুখে দেওয়া আর মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে বিদায় করে দিয়ে নকআউটের টিকিট কাটা, কেপ ভার্দে প্রমাণ করেছে তারা এখানে শুধু বেড়াতে আসেনি। এবার সামনে আর্জেন্টিনা।


শক্তির ব্যবধানটা যোজন যোজন হলেও বুবিস্তা বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের এক ঐতিহাসিক অভিবাসন সম্পর্ক রয়েছে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের দলে বিশ্বসেরা খেলোয়াড়রা আছে, আর আছে সর্বকালের সেরা লিওনেল মেসি। কিন্তু ফুটবলে ‘অসম্ভব’ বলে কিছু নেই। আমরা মাঠে নামব আমাদের আত্মসম্মান আর জয়ের তীব্র ক্ষুধা নিয়ে।

১৯৮২ সালে যে ছেলেটি সাদা-কালো টিভিতে খেলা দেখতে গিয়ে মার খেয়ে বের হতো, সেই বুবিস্তা আজ আর লুকিয়ে খেলা দেখবেন না। আজ তিনি নিজেই মায়ামির কোটি কোটি লাইটের আলোয় এই মহানাটকের প্রধান চরিত্রদের একজন। মোজার বল থেকে মেসির আর্জেন্টিনা বধের রণকৌশল, আটলান্টিকের এক প্রায়-বিস্মৃত দ্বীপের এই মাস্টারমাইন্ড আজ বিশ্বমঞ্চে কোন রসালো নাটক উপহার দেন, তা দেখতেই এখন বুঁদ হয়ে আছে পুরো ফুটবল দুনিয়া!

একাত্তর/এআরএস
কাগজে-কলমে তার নাম এদিলসন আলবার্তো মন্তেইরো সানচেস বোর্হেস হলেও ফুটবল দুনিয়া তাকে চেনে এক নামে- ‘দিনি’। ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারই এবার বিশ্বকাপে কেপ ভার্দের রক্ষণভাগের আসল চাবিকাঠি। গায়ে ৩...
আর্জেন্টাইন রক্ষণভাগের অনমনীয় ‘দেয়াল’ ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো আজ যে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করছেন, তার পেছনে রয়েছে এক অলৌকিক বিশ্বাসের গল্প এবং এক মায়ের অবিচল প্রার্থনা। শৈশবে তিন মাস থেকে সাত...
বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরের শুরুর একাদশ নিয়ে এখনো রয়ে গেছে...
বিশ্বকাপের মঞ্চে এবার এক অবিশ্বাস্য ডেভিড বনাম গোলিয়াথ লড়াইয়ের গল্প লেখার পালা! বিশ্ব ফুটবলের মানচিত্রে এক চিলতে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবার কোমর বেঁধে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার...
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর এক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।
কাগজে-কলমে তার নাম এদিলসন আলবার্তো মন্তেইরো সানচেস বোর্হেস হলেও ফুটবল দুনিয়া তাকে চেনে এক নামে- ‘দিনি’। ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারই এবার বিশ্বকাপে কেপ ভার্দের রক্ষণভাগের আসল চাবিকাঠি। গায়ে ৩...
আর্জেন্টাইন রক্ষণভাগের অনমনীয় ‘দেয়াল’ ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো আজ যে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করছেন, তার পেছনে রয়েছে এক অলৌকিক বিশ্বাসের গল্প এবং এক মায়ের অবিচল প্রার্থনা। শৈশবে তিন মাস থেকে সাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর