দেশে আরও তিন উপজেলা ও এক নতুন থানা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

দেশের প্রশাসনিক কাঠামোয় আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। নতুন অনুমোদিত উপজেলা তিনটি হচ্ছে—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ‘হালদা’।

চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে। এছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠিত হবে।

নতুন তিন উপজেলা নিয়ে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে ৪৯৮টি। আর থানার সংখ্যা দাঁড়াচ্ছে ৬৪০টিতে।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার্থে নতুন এই উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।

তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কাজের গতি বাড়াতে বিদ্যমান অর্থবছরের সময়কালে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তন এনেছে সরকার। বহু বছর ধরে চলে আসা ১ জুলাই থেকে ৩০ জুন মেয়াদের অর্থবছরের পরিবর্তে এখন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কোন ফসলি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না, নাব্যতা বিনষ্ট হবে এমন ঝুঁকি থাকলে এমনকি বিআইডব্লিউটিএ চাইলেই নদী খনন করতে পারবে না। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর