১২ বছর আগের বেলজিয়াম ট্র্যাজেডির বদলা নেওয়ার মঞ্চে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের সেই নকআউট পর্বের কথা নিশ্চয়ই ভুলে যাননি মার্কিন ফুটবল সমর্থকেরা। অতিরিক্ত সময়ের চরম নাটকীয়তায় বেলজিয়ামের কাছে হেরে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিলো আমেরিকানদের। ঠিক ১২ বছর পর, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আবারও রেড ডেভিলদের মুখোমুখি হওয়ার সুযোগ পেলো স্বাগতিকেরা। বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট কাটার পাশাপাশি এক যুগ আগের সেই বেলজিয়াম ট্র্যাজেডির মধুর প্রতিশোধ নেওয়ার মঞ্চও তৈরি করে নিলো মাউরিসিও পোচেত্তিনোর দল। সোমবার ওয়াশিংটনের সিয়াটলে কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

তবে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে এই জয়ের পথটা সহজ ছিলো না স্বাগতিকদের জন্য। ম্যাচের ৬৪তম মিনিটে বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ভিএআর দেখে রেফারি যখন লাল কার্ড উঁচিয়ে ধরলেন, তখন মার্কিন ফুটবলারদের হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখা যায়, মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির মুখে ছিলো চরম অবিশ্বাস। ডাগআউটে কোচ পোচেত্তিনোও অবিশ্বাসের দৃষ্টিতে আকাশের দিকে হাত নাড়ছিলেন। ১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রের উড়ন্ত বিশ্বকাপ যাত্রায় তখন স্পষ্ট ধ্বংসের আভাস।

কিন্তু সেই কঠিন চাপ সামলে দারুণ এক জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক দেশটি। ম্যাচের শেষ মুহূর্তে মালিক টিলম্যানের জাদুকরী ফ্রি-কিক স্বাগতিক শিবিরে স্বস্তির চূড়ান্ত ছোঁয়া এনে দেয়।

ম্যাচের শুরু থেকেই গ্যালারিভর্তি মার্কিন সমর্থকেরা উচ্চস্বরে দলকে অনুপ্রাণিত করছিলেন। খেলার চতুর্থ মিনিটেই মিলানের উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিক বাম দিক থেকে ভেতরে ঢুকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে একটি জোরালো শট নেন, যা বসনিয়ার স্টিপান রাদেলজিচ কোনোমতে প্রতিহত করেন। অন্যদিকে ম্যাচের ১০ মিনিটে বসনিয়ার তরুণ তারকা কেরিম আলাজবেগোভিচের একটি বিপজ্জনক অলিম্পিকো (কর্নার থেকে সরাসরি গোল) শট চমৎকারভাবে শরীর বাঁকিয়ে রুখে দেন মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিস।

ম্যাচের ৩২ মিনিটে ডেস্ট ও ম্যাকেনির দুর্দান্ত পাসিং থেকে বল পেয়ে জালে জড়িয়েছিলেন মোনাকোর স্ট্রাইকার বালোগুন। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। অবশ্য গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমের বুদ্ধিদীপ্ত পাসে বল পান ম্যাকেনি। ম্যাকেনির চতুর ডামি পাসটি বসনিয়ার ডিফেন্ডার মুহারেমোভিচের পায়ে লেগে ফিরে এলে সুযোগসন্ধানী বালোগুন এবার আর ভুল করেননি। নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বসনিয়ার তারকা স্ট্রাইকার এডিন জেকো চোটের কারণে মাঠ ছাড়লে কিছুটা স্বস্তি পেয়েছিল মার্কিন রক্ষণভাগ। কিন্তু সেই স্বস্তি উবে যায় ৬৪ মিনিটে বালোগুন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে। একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিয়ে মার্কিন রক্ষণের ওপর চড়াও হয় বসনিয়া ও হার্জেগোভিনা।

তবে পোচেত্তিনোর শিষ্যরা হাল ছাড়েননি। উল্টো ম্যাচের শেষ দিকে পেনাল্টি বক্সের ঠিক প্রান্তে সার্জিনো ডেস্ট একটি গুরুত্বপূর্ণ ফ্রি-কিক আদায় করেন। ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন মালিক টিলম্যান। তার নেওয়া দুর্দান্ত এবং বাঁকানো শটটি বসনিয়ার রক্ষণভাগের দেয়াল টপকে ক্রসবারের নিচ দিয়ে জালে জড়িয়ে যায় (২-০)। স্টেডিয়ামজুড়ে নেমে আসে স্বস্তির জোয়ার।

গত বছর এক প্রীতি ম্যাচে এই বেলজিয়ামের কাছেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্কোয়াডের অনেকেই। তবে নকআউট পর্বের আগে ১০ জন নিয়ে লড়াই করে জেতার এই মানসিকতা আত্মবিশ্বাস জোগাচ্ছে মার্কিন শিবিরে।

ম্যাচ শেষে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক বলেন, লাল কার্ডের ব্যাপারটা আমাদের পরিকল্পনায় ছিরো না, তবে এটাই প্রমাণ করে আমরা কতোটা শক্তিশালী দল। হাইড্রেটিং ব্রেকে আমরা নিজেদের বলেছিলাম, একটি সত্যিকারের বড়ো দল হতে গেলে এই পরিস্থিতি জয় করতে হবে। আমরা তা পেরেছি।

খেলোয়াড়দের এই লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ কোচ মাউরিসিও পোচেত্তিনো। ম্যাচ শেষে গর্বিত এই মাস্টারমাইন্ড বলেন, আমার সব খেলোয়াড়কে নিয়ে আমি খুবই গর্বিত।

একাত্তর/এসি
বজ্রপাত ও ঝড়ের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল এক ঘণ্টা। কিন্তু ঘরের মাঠ এস্তাদিও আজতেকার গ্যালারিতে যখন ১৪৯ ডেসিবেল মাত্রার অবিশ্বাস্য গর্জন উঠলো, তখন মাঠের সব ঝড় যেন এক নিমেষেই রূপ নিলো...
চলতি বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলো শুরু হয়ে গেছে। মাঠের লড়াই যখন জমজমাট, তখন বিশ্বফুটবলের কোটি কোটি ভক্তদের মনে এক বিষাদের সুরও বাজছে। কারণ, এটিই হতে যাচ্ছে বর্তমান ফুটবল...
প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসকে চাপে রাখলেও গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি উত্তর আফ্রিকার দলটি।
আইভরি কোস্টের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন নিকোলাস পেপে। অন্যদিকে, স্বপ্নময় যাত্রার ইতি ঘটেছে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দেশ কুরাসাওয়ের।
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
লিওনেল মেসি যে তর্কাতীতভাবে সর্বকালের সেরা ফুটবলার, তাতে এখন আর কোন বিতর্ক নেই। তবে তার কট্টর ভক্তদেরও হয়তো এই মহাতারকার জীবনের সব খুঁটিনাটি জানা নেই। গোল আর ট্রফির চেনা খতিয়ানের বাইরে মেসির জীবনের...
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত এবং বরখাস্তকৃত ১৫০ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া আর্থিক সুবিধা দিয়েছে সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪...
পরাজিত অপশক্তি হীন দলীয় স্বার্থে দেশে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সব ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর