হালান্ডের আজব কান্ড, দেশে ফিরলেন পুতুল নিয়ে!

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের রূপকথার মতো ঐতিহাসিক যাত্রা কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেলেও, দেশে ফিরে সব লাইমলাইট একা কেড়ে নিলেন দলটির প্রাণভোমরা আর্লিং হ্যালন্ড। তবে এবার মাঠের কোনো গোল বা ড্রিবলিংয়ের জন্য নয়, বরং আমেরিকা থেকে নিজের বগলদাবায় করে নিয়ে আসা এক আজব ও পরম অদ্ভুত ‘ভ্রমণ সঙ্গী’র কারণে এখন বিশ্বজুড়ে হাসির রোল!

সোমবার যখন নরওয়ে দলের বিমান ওসলোর গার্ডারমোয়েন বিমানবন্দরে অবতরণ করে, তখন বিমানবন্দরে অপেক্ষারত হাজারো ভক্ত ও সাংবাদিকেরা হ্যালন্ডের কান্ড দেখে হাঁ হয়ে যান। লাল গালিচায় পা রাখতেই দেখা যায়, ম্যানচেস্টার সিটির এই বিধ্বংসী স্ট্রাইকার এক হাত দিয়ে পরম যত্নে আগলে রেখেছেন ৭৫০ মার্কিন ডলার মূল্যের একটি ট্যাক্সিডার্মি বা স্টাফড করা ভামবিড়াল, যার অন্য বগলে আবার গোঁজা রয়েছে একটি আস্ত হুইস্কির বোতল! সোজা কথায় বিড়ালের পুতুল।

এই বিদঘুটে কাণ্ড বাধিয়েই ক্ষান্ত হননি হ্যালন্ড; ওসলো বিমানবন্দরে নামার সেই অদ্ভুত ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটা আমাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে এসেছে! কিন্তু আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার জঙ্গল থেকে এই স্টাফ করা মদ্যপ ভামবিড়ালকে ওসলোতে ওড়ানোর পেছনের আসল কাহিনীটা কী?


ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে, যখন বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে টেক্সাসে আস্তানা গেড়েছিল নরওয়ে দল। টুর্নামেন্টের ফাঁকে একদিন ছুটি পেয়ে হ্যালন্ড সোজা চলে যান ডালাসের বিখ্যাত ‘ওয়াইল্ড বিলস ওয়েস্টার্ন স্টোর’-এ। আমেরিকার দক্ষিণী সংস্কৃতিতে মজে গিয়ে হ্যালন্ড সেখান থেকে একটি কালো কাউবয় হ্যাট, চামড়ার বুট এবং টি-শার্ট কেনেন। কিন্তু পুরো স্টোর ঘোরার সময় হ্যালন্ডের চোখ আটকে যায় দোকানের এক কোণে রাখা অদ্ভুত সব স্টাফড করা বা মমীকৃত পশুপাখির শোপিসের দিকে।

সেখান থেকেই তাঁর নজর কাড়ে এই অদ্ভুত শোপিসটি, যার পোশাকি নাম ‘হুইস্কি র্যাকুন’। ট্যাক্সিডার্মি করা একটি আসল ভামবিড়াল এখানে কাঁচের মদের বোতল জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। হ্যালন্ডের এটি এতটাই পছন্দ হয়ে যায় যে, তিনি ৭৫০ ডলার খসিয়ে এই মদখোর ভামবিড়ালটির সাথে আরও দুটি কাঠবিড়ালির স্টাফড শোপিস কিনে ফেলেন। জুলাইয়ের শুরুতে নিজের স্ন্যাপচ্যাটে এই অদ্ভুত ট্রয়ির ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছিলেন- ‘গিজাহস’!

হ্যালন্ডের মতো বিশ্বমানের ফুটবলার তাঁদের দোকানে আসায় আনন্দের বন্যা বয়ে যায় সেই ওয়েস্টার্ন স্টোরের মালিকদের মনে। তারা সাথে সাথে হ্যালন্ডের ছবি তাদের ওয়েবসাইটের হোমপেজে ঝুলিয়ে দেয়। আর যায় কোথায়! ‘হ্যালন্ড ইফেক্ট’-এর কেরামতিতে অনলাইনে রাতারাতি উধাও হয়ে যায় ৭৫০ ডলারের সেই হুইস্কি র্যাকুন! বিশ্বজুড়ে এই অদ্ভুত মদের বোতল হাতে ভামবিড়াল কেনার হিড়িক পড়ে যাওয়ায় দোকান কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আন্তর্জাতিক শিপিং বা হোম ডেলিভারির ব্যবস্থা করতে বাধ্য হয়েছে।


অবশ্য এবারের বিশ্বকাপে নরওয়ে এবং হ্যালন্ড যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তাতে এমন একটি স্মরণীয় স্মারক বা স্যুভেনির তাঁর প্রাপ্যই ছিল। ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোর মহাসমর পার করে নরওয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে। যদিও শেষ আটে ইংল্যান্ডের কাছে এক বিতর্কিত ২-১ গোলের হারে বিদায় নিতে হয় তাদের, তবে হ্যালন্ড টুর্নামেন্টে ৭টি গোল করে নিজের জাত চিনিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মরশুমে ম্যানচেস্টারে ফেরার সময় এই মদখোর ভামবিড়ালটি হ্যালন্ডের সাথে ইংল্যান্ডে যাবে কি না তা এখনও রহস্য, তবে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আইকনিক এবং হাসির খোরাক জোগানো স্মারক হিসেবে এটি ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছে!

তথ্যসূত্র: এনডিটিভি-বিবিসি

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর