স্পেনের বিপক্ষে সব কিছুতেই আমরা ফ্লপ: এমবাপে

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই লজ্জাজনক হারের পর ফরাসি শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন চূর্ণ হওয়ার পর, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের হেড মাস্টার দিদিয়ের দেশমের রণকৌশল ও ট্যাকটিকসকে। ম্যাচে পুরোপুরি নিষ্প্রাণ থাকা এমবাপে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল (আর্জেন্টিনার মেসির সাথে) নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে টিকে থাকলেও, দলের এমন হারে চরম হতাশ ও ক্ষুব্ধ এই রিয়াল মাদ্রিদ তারকা।

স্পেনের মাঝমাঠের জেনারেল রদ্রি ও রুইসের জাদুকরী ফুটবল পুরো ম্যাচ জুড়েই ফ্রান্সকে নাচিয়েছে। এই হারের মাধ্যমে স্পেনের কাছে টানা তিন ম্যাচে হারল ফ্রান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচের কৌশলের দিকে আঙুল তুলে এমবাপে বলেন, মাঝমাঠে আমরা তিনজনের বিরুদ্ধে দু’জন ছিলাম, আর স্পেনের মতো দলের বিরুদ্ধে এভাবে খেলা অসম্ভব! ফ্যাবিয়ান আর রদ্রি বল পায়ে খেলার জন্য অঢেল সময় পেয়েছে। আমাদের হাই-প্রেসিংয়ের ক্ষেত্রে যোগাযোগের তীব্র অভাব ছিল। আমার মনে হয়, আমাদের ম্যান-টু-ম্যান প্রেস করা উচিত ছিল এবং ওদের আমাদের সাথে দৌড়াতে বাধ্য করা উচিত ছিল।


এদিন ম্যাচের কোনো বিভাগেই আলো ছড়াতে পারেনি ফরাসিরা। খেলার প্রথমার্ধে বক্সে লামিনে ইয়ামালকে লুকাস ডিনিয়ে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন, আর সেখান থেকে নিখুঁত শটে গোল করে লা রোজাদের এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি ফ্রান্স। এমবাপে অকপটে তা স্বীকার করে বলেন, আমরা কারিগরি বা কৌশলগত- কোনো দিক থেকেই মনের মতো খেলতে পারিনি। যখন আপনি বিশ্বকাপের সেমিফাইনালে যা করণীয় তা করতে পারবেন না, তখন আপনি জিতবেন না। আমাদের পরিকল্পনা ছিল ওদের ওপরে চেপে বসা যাতে ওরা ছন্দ না পায়। কিন্তু আমরা সেটা করতে পারিনি, উল্টো বল পায়ে আমরা ভীষণ এলোমেলো ছিলাম।


দ্বিতীয় হাফে ম্যাচের মোড় ঘোরাতে দেশম বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। বিরতির সময়ই আদ্রিয়েন রাবিওকে তুলে নেন এবং পরে দেসিরে দুয়ে ও ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের তারকা রায়ান চেরকিকে মাঠে নামান। কিন্তু কোনো চালই কাজে আসেনি। ম্যাচ শেষে তরুণ চেরকি বলেন, আমি জানি না কী বলব। ওরা মাঠের সব দিক থেকে আমাদের চেয়ে ভালো ছিল এবং আমার মনে হয় জেতার ক্ষিদেও ওদের বেশি ছিল। এটা দুঃখজনক, কারণ আমি এখনও বিশ্বাস করি দল হিসেবে আমরা ওদের চেয়ে সেরা, কিন্তু আজ স্পেনের দিন ছিল। আমাদের আজ সব কিছুতেই ঘাটতি ছিল।


ম্যাচের শেষ দিকে ফরাসি অধিনায়কের মেজাজ হারানোর দৃশ্যই বলে দিচ্ছিল দলের ভেতরের হতাশা কতটা চরমে পৌঁছেছে। ৮৬ মিনিটে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন যখন বল তুলতে নিচে ঝুঁকছিলেন, তখন এমবাপে অনর্থক ছুটে গিয়ে তাঁকে ধাক্কা মারেন। সিমন মাটিতে লুটিয়ে পড়লে রেফারি এমবাপেকে হলুদ কার্ড দেখান।

অধিনায়ক হিসেবে হারের সক দায় নিজের কাঁধে নিয়ে ২৭ বছর বয়সী এমবাপ্পে বলেন, অধিনায়ক হিসেবে সব দায় আমার, এবং এতে আমার কোনো আপত্তি নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙা ফ্রান্সকে এখন আগামী শনিবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বুধবারের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের পরাজিত দল।

একাত্তর/এআরএস
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর