দিঘিতে ভাসছিলো মরদেহ, হাতের চিরকুটে ‘দায়ীদের’ নাম

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 

বুধবার (১৫ জুলাই) সকালে দিঘির পানিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া চিরকুটে মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করা হয়েছে। এছাড়া চিরকুটের লেখায় পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের ‘মালাদাম বাজার’-এর কথাও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়র জানান, সকালে মহারাজার দিঘির পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পঞ্চগড় সদর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তোলে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে দুপুরের পর পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে, যা আমরা জব্দ করেছি। চিরকুটে উল্লেখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকা ও মালাদাম বাজারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর