টিউশনির টাকা চাইতেই শিক্ষককে কোপানোর অভিযোগ, ছাত্রীর মা কারাগারে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:০৫ পিএম

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় এ ঘটনা ঘটে। 

আটক প্রিয়া বেগম উপজেলার পানাউল্লাচর এলাকার হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।

এ ঘটনায় আহত শিক্ষকের শ্বশুর শিশু মিয়া বাদী হয়ে প্রিয়া বেগমকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আটক প্রিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার পরিদর্শক লিমন বোস। 

স্থানীয়রা জানায়, আহত সিঁথি সীমিতা (২৮) শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকার ইতালি প্রবাসী মো. মুরাদ মিয়ার স্ত্রী। তিনি শিবপুর বিএমএ কিন্ডারগার্টেন স্কুলের একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষার্থীকে গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়াতেন।

আহতের পরিবারের সদস্যরা জানায়, সোমবার সকালে প্রতিদিনের মতো প্রিয়া বেগমের মেয়েকে পড়াতে তার বাসায় যান সিঁথি। এ সময় তিনি প্রিয়া বেগমের কাছে প্রাইভেট পড়ানোর বকেয়া এক হাজার ৫০০ টাকা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রিয়া বেগম দা দিয়ে তার ওপর হামলা চালান।

এসময় সিঁথির ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক লিমন বোস বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে একমাত্র আসামি হিসেবে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর